নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (১১)
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
সর্বজনমান্য ও নির্ভরযোগ্য বহু ইমাম-মুজতাহিদ এবং আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক উনাকে ‘ঈদ, ঈদে আকবর ও ঈদে আ’যম’ হিসেবে গ্রহণ করার দলীল:
(৫) আল্লামা হযরত ইমাম আবূ আব্দুল্লাহ মুহম্মদ ইবনে ইবরাহীম ইবনে আবূ বকর আব্দুল্লাহ ইবনে মালেক ইবনে ইবরাহীম ইবনে ইয়াহ্ইয়া ইবনে আব্বাদ রিনদী মালিকী রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত শায়েখ বিশিষ্ট ওলীআল্লাহ হযরত শায়েখ ইবনে আশির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
اِنَّ هٰذَا الْيَوْمَ يَوْمُ فَرْحٍ وَّسُرُوْرٍ
অর্থ: “নিশ্চয়ই (মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের) এই দিন খুশি প্রকাশের এবং আনন্দের দিন। ” সুবহানাল্লাহ! (আর রসায়িলুল কুবরা, মাওয়াহিবুল জালীল শারহু মুখতাছারিল খলীল, আল মি’ইয়ার ১/৩৩৮)
তিনি আরো বলেন,
اِنَّهٗ يَوْمُ عِيْدٍ
অর্থ: “নিশ্চয়ই মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের দিন মুবারক হচ্ছেন ‘সম্মানিত ঈদের দিন’। ” (আল মি’ইয়ার ১/৩৩৮)
(৬) নির্ভরযোগ্য কতিপয় ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন,
اِنَّهٗ مِنْ اَعْيَادِ الْمُسْلِمِيْنَ
অর্থ: “নিশ্চয়ই এই দিন মুবারক সম্মানিত মুসলমান উনাদের ঈদসমূহের অন্তর্ভুক্ত। ” সুবহানাল্লাহ! (শরহুল কুরতুবিয়্যাহ্ ২৪১ নং পৃষ্ঠা)
(৭) বিশিষ্ট ফক্বীহ্, আল আদীব, আল মুর্আরিখ, বদরুদ্দীন হযরত ইমাম আবূ মুহম্মদ হাসান ইবনে উমর ইবনে হাসান ইবনে হাবীব হালাবী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি (পবিত্র বিছাল শরীফ ৭৭৯ হিজরী শরীফ) তিনি বলেন,
فَمَا اَكْرَمُ اَيَّامِ مَوْلِدِهِ الشَّرِيْفِ عِنْدَ مَنْ عَرَفَ قَدْرَهَا وَمَا اَعْظَمُ بَرَكَتِهَا عِنْدَ مَنْ عَرَفَ سِرَّهَا وَنَشْرَهَا وَحَقِيْقٌ بِيَوْمٍ كَانَ فِيْهِ وُجُوْدُ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنْ يَّتَّخِذَ عِيْدًا
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক উনার ক্বদর যে ব্যক্তি বুঝেছেন, উনার নিকট সেই মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক কতই না মর্যাদাসম্পন্ন! আর মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক উনার তাৎপর্য এবং বিস্তৃতি যে ব্যক্তি জানতে পেরেছে, তার নিকট সেই মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক কতই না সুমহান! আর যেই মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল কুদরত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র ওজূদ পাক মুবারক) উনার প্রকাশ ঘটেছেন, সেই মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক উনার হক্ব হচ্ছেন ঐ মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক উনাকে ঈদ হিসেবে গ্রহণ করা। ” সুবহানাল্লাহ! (আল মুক্বতাফা মিন সীরাতিল মুস্ত¡ফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১/৩২)
(৮) হাফিয আল্লামা মুহম্মদ ইবনে ইঊসুফ ছালিহী শামী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি (পবিত্র বিছাল শরীফ ৯৪২ হিজরী শরীফ) তিনি বলেন, “মহান আল্লাহ পাক তিনি ঐ পাঠকের উপর রহম করুন! যিনি পাঠ করেছেন,
يَا مَوْلِدَ الْمُخْتَارِ اَنْتَ رَبِيْعُنَا * * بِكَ رَاحَةُ الْاَرْوَاحِ وَالْاَجْسَادِ
يَا مَوْلِدًا فَاقَ الْمَوَالِدَ كُلَّهَا * * شَرَفًا وَسَادَ بِسَيِّدِ الْاَسْيَادِ
لَا زَالَ نُوْرُكَ فِى الْبَرِيَّةِ سَاطِعًا * * يَعْتَادُ فِىْ ذَا الشَّهْرِ كَالْاَعْيَادِ
فِىْ كُلِّ عَامٍ لِلْقُلُوْبِ مَسَرَّةٌ * * بِسَمَاعِ مَا نَرْوِيْهِ فِى الْمِيْلَادِ
‘হে মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ওজূদ পাক মুবারক! আপনি আমাদের বসন্তকাল, আপনার মাধ্যমে সমস্ত রূহ এবং জিসিম প্রশান্তি লাভ করে। হে মহাসম্মানিত বরকতময় ওজূদ পাক মুবারক! আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আপনার কর্তৃত্ব মুবারক সমস্ত সৃষ্টির উপরে। আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক সমস্ত সৃষ্টির মধ্যে সুস্পষ্টভাবে বিদ্যমান। মহাসম্মানিত ও মহাপবিত্র সেই মাস মুবারক-এ প্রত্যেক অন্তর প্রতি বছর ঈদসমূহের ন্যায় হামদ, না’ত, ক্বাছীদাহ্, কবিতার মাধ্যমে খুশি প্রকাশে অভ্যস্ত হয়। যা আমরা মহাসম্মানিত ও মহাপবিত্র মীলাদ শরীফ সম্পর্কে বর্ণনা করি। ” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ ১/৩৬৮)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৪)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গাইব অস্বীকার করা সুস্পষ্ট গোমরাহী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারবালার ঘটনা ও ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির ব্যাপারে শরঈ ফয়ছালা মুবারক:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের তিনটি বিশেষ আক্বীদা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র আশূরা শরীফ উনার আক্বীদাহ্ মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৯)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












