নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারক সমস্ত কিছুর মূল (১)
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ وَّنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِيْنِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيْدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا.
অর্থ: “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মতদেরকে বলে দিন,) তোমরা মনে করবে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুরটি সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে রয়েছে। যদি তোমরা উঁকি দিয়ে তাদেরকে দেখতে, তবে পেছনে ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা কাহফ শরীফ, আয়াত শরীফ ১৮)
এই পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে ‘তাফসীরে কুরতুবী শরীফ উনার ১০ম খ-ের ৩৭১-৩৭২ পৃষ্ঠায়’ উল্লেখ রয়েছে-
قَالَ ابْنُ عَطِيَّةَ وَحَدَّثَنِىْ اَبِىْ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ قَالَ سَـمِعْتُ اَبَا الْفَضْلِ الْـجَوْهَرِىَّ فِىْ جَامِعِ مِصْرَ يَقُوْلُ عَلٰى مِنْبَرِ وَعْظِهٖ سَنَةَ تِسْعٍ وَّسِتِّيْنَ وَأَرْبَعِمِائَةٍ اِنَّ مَنْ اَحَبَّ اَهْلَ الْـخَيْرِ نَالَ مِنْ بَرَكَتِهِمْ كَلْبٌ اَحَبَّ اَهْلَ فَضْلٍ وَّصَحِبَهُمْ فَذَكَرَهُ اللهُ فِىْ مُـحْكَمِ تَنْزِيْلِهٖ. قُلْتُ اِذْ كَانَ بَعْضُ الْكِلَابِ قَدْ نَالَ هٰذِهِ الدَّرَجَةَ الْعُلْيَا بِصُحْبَتِهٖ وَمُخَالَطَتِهِ الصُّلَحَاءَ وَالْاَوْلِيَاءَ حَتّٰى اَخْبَرَ اللهُ تَعَالٰى بِذٰلِكَ فِىْ كِتَابِهٖ جَلَّ وَعَلَا فَمَا ظَنُّكَ بِالْـمُؤْمِنِيْنَ الْـمُوَحِّدِيْنَ الْـمُخَالِطِيْنَ الْمُحِبِّيْنَ لِلْاَوْلِيَاءِ وَالصَّالِـحِيْنَ بَلْ فِىْ هٰذَا تَسْلِيَةٌ وَّاُنْسٌ لِلْمُؤْمِنِيْنَ الْمُقَصِّرِيْنَ عَنْ دَرَجَاتِ الْكَمَالِ الْمُحِبِّيْنَ لِلنَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاٰلِهٖ خَيْرِ اٰلٍ.
رَوَى الصَّحِيْحُ عَنْ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ بَيْنَا اَنَا وَرَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَارِجَانِ مِنَ الْمَسْجِدِ فَلَقِيَنَا رَجُلٌ عِنْدَ سُدَّةِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَتَى السَّاعَةُ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اَعْدَدْتَّ لَـهَا قَالَ فَكَاَنَّ الرَّجُلَ اسْتَكَانَ ثُـمَّ قَالَ وَيَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اَعْدَدْتُّ بِـهَا كَثِيْرَ صَلَاةٍ وَّلَا صِيَامٍ وَّلَا صَدَقَةٍ وَّلَكِنِّىْ اُحِبُّ اللهَ وَرَسُوْلَهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَاَنْتَ مَعَ مَنْ اَحْبَبْتَ فِىْ رِوَايَةٍ قَالَ حَضْرَتْ اَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ فَمَا فَرِحْنَا بَعْدَ الْاِسْلَامِ فَرَحًا اَشَدَّ مِنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاَنْتَ مَعَ مَنْ اَحْبَبْتَ قَالَ حَضْرَتْ اَنَسٌ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ فَاَنَا اُحِبُّ اللهَ وَرَسُوْلَهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَضْرَتْ اَبَا بَكْرٍ عَلَيْهِ السَّلَامُ وَحَضْرَتْ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ فَاَرْجُوْ اَنْ اَكُوْنَ مَعَهُمْ وَاِنْ لَّـمْ اَعْمَلْ بِاَعْمَالِـهِمْ قُلْتُ وَهٰذَا الَّذِىْ تَـمَسَّكَ بِهٖ حَضْرَتْ اَنَسٌ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ يَشْمَلُ مِنَ الْمُسْلِمِيْنَ كُلَّ ذِىْ نَفْسٍ فَكَذٰلِكَ تَعَلَّقَتْ اَطْمَاعُنَا بِذٰلِكَ وَاِنْ كُنَّا مُقَصِّرِيْنَ وَرَجَوْنَا رَحْمَةَ الرَّحْمٰنِ وَاِنْ كُنَّا غَيْرَ مُسْتَأْهِلِيْنَ كَلْبٌ اَحَبَّ قَوْمًا فَذَكَرَهُ اللهُ مَعَهُمْ فَكَيْفَ بِنَا وَعِنْدَنَا عَقْدُ الْاِيْـمَانِ وَكَلِمَةُ الْاِسْلَامِ وَحُبُّ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَقَدْ كَرَّمْنا بَنِىْ اٰدَمَ وَحَمَلْناهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْناهُمْ مِنَ الطَّيِّباتِ وَفَضَّلْنَاهُمْ عَلـٰى كَثِيْرٍ مِـمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا.
অর্থ: “ইবনে আতিয়্যাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শ্রদ্ধেয় পিতা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে, তিনি ৪৬৯ হিজরী সনে মিশরের জামে মসজিদে আবুল ফযল জওহারী রহমতুল্লাহি আলাইহি উনার একটি ওয়াজ শুনেছেন। তিনি মিম্বরে বসে বলেছিলেন, যে ব্যক্তি নেককার উনাদেরকে মুহব্বত করে উনাদের নেকীর অংশ সেও পায়। দেখো, আছহাবে কাহ্ফের কুকুর উনাদেরকে মুহব্বত করেছে এবং উনাদের সঙ্গী হয়ে গেছে। ফলে মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কুরআন শরীফে এই কুকুরটির কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ!
(ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,) আমি বলি, একটি কুকুর যখন নেককার এবং ওলীগণ উনাদের সঙ্গী হওয়ার কারণে এত সুউচ্চ মর্যাদা পেতে পারে যে, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি এই বিষয়টি কুরআন শরীফে আলোচনা মুবারক করেছেন, তখন আপনি অনুমান করুন, যেসব ঈমানদার তাওহীদী লোক মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করবে এবং ওলীআল্লাহ, নেককার, পরহেজগার উনাদেরকে মুহব্বত করবে, উনাদের সঙ্গী হয়, তাদের মর্যাদা কতটুকু হবে? সুবহানাল্লাহ!
এ ঘটনা মুবারকে সেসব মুসলমানদের জন্য সান্তনা ও সুসংবাদ রয়েছে, যারা আমলে কাঁচা, কিন্তু নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মনে প্রাণে মুহব্বত করে। সুবহানাল্লাহ! (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারবালার ঘটনা ও ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির ব্যাপারে শরঈ ফয়ছালা মুবারক:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের তিনটি বিশেষ আক্বীদা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র আশূরা শরীফ উনার আক্বীদাহ্ মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৯)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একখানা বিশেষ ওয়াক্বেয়াহ্ ও নছীহত মুবারক (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৫)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত ইত্তিবা’ মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করা ব্যতীত কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক লাভ করা সম্ভব নয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












