নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসিম বা নাম মুবারক-এ যাঁদের নাম রাখা হবে এবং যাঁরা নাম রাখবে, উনারা প্রত্যেকেই জান্নাতী (৪)
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ نَادٰى مُنَادٍ يَا مُحَمَّدُ قُمْ فَادْخُلِ الْـجَنَّةَ بِغَيْـرِ حِسَابٍ فَيَقُوْمُ كُلُّ مَنِ اسْـمُهٗ مُحَمَّدٌ وَيَتَوَهَّمُ اَنَّ النِّدَاءَ لَهٗ فَلِكَرَامَةِ سَيِّدِنَا مَوْلـٰـنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُـمْنَعُوْنَ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ক্বিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন- ‘হে মুহম্মদ’! উঠো, অতঃপর বীনা হিসাবে সম্মানিত জান্নাত মুবারক উনার মধ্যে প্রবেশ করো। তখন যাঁদের নাম ‘মুহম্মদ’ উনারা প্রত্যেকেই দাঁড়াবেন এই ধারণা করে যে, নিশ্চয়ই তাঁকেই সম্বোধন করা হয়েছে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক উনার সম্মানার্থে উনাদের কাউকেই (সম্মানিত জান্নাত মুবারক উনার মধ্যে বিনা হিসাবে যেতে) বাধা দেওয়া হবে না অর্থাৎ উনারা সকলেই বিনা হিসেবে সম্মানিত জান্নাত মুবারক-এ প্রবেশ করবেন। ” সুবহানাল্লাহ!
কিতাবে বর্ণিত রয়েছেন,
كَانَ الشَّيْخُ اَبُو الْـمَوَاهِبِ الشَّاذِلِـىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ بَلَغَنَا اَنَّهٗ يُؤْتٰى بِـمَنِ اسْـمُهٗ مُحَمَّدٌ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُوْلُ اللهُ لَهٗ اَمَا اِسْتَحْيَيْتَ عَصَيْتَنِـىْ وَاَنْتَ سَـمِـىُّ حَبِيْبِـىْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لٰكِنْ اَنَا اَسْتَحْىٖ اَنْ اُعَذِّبَكَ وَاَنْتَ سَـمِىُّ حَبِيْبِـىْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِذْهَبْ فَادْخُلِ الْـجَنَّةَ
অর্থ: “শাযালী ত্বরীক্বার ইমাম হযরত শায়েখ আবুল মাওয়াহিব শাযালী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের নিকট (মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ) পৌঁছেছেন যে, নিশ্চয়ই যাঁদের নাম ‘মুহম্মদ’ হবে, ক্বিয়ামতের দিন তাঁদেরকে মহান আল্লাহ পাক উনার নিকট নিয়ে আসা হবে। তখন মহান আল্লাহ পাক তিনি তাঁদের প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমার নাফরমানী করতে লজ্জাবোধ করো নি? অথচ আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক অনুযায়ী তুমি নাম ধারণ করেছো। কিন্তু আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক অনুযায়ী তুমি নাম ধারণ করায় আমি তোমাকে শাস্তি দিতে লজ্জাবোধ করছি। কাজেই তুমি সম্মানিত জান্নাত মুবারক-এ প্রবেশ করো। ” সুবহানাল্লাহ! (ফাদ্বলুছ ছলাওয়াত ‘আলা সাইয়্যিদিস সাদাত, আত ত্ববাক্বাতুল কুব্রা লিশ শা’রানী ৩৮৮)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আদ্ দুরারুল মুখতারাহ্ শরীফ’ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘কাফির মুশরিকদের বিরুদ্ধে বদদো‘আ করলে উনারা খুব খুশি মুবারক প্রকাশ করেন’
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আমরা আমাদের পুরো জিন্দেগী মুবারক ব্যয় করেছি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল বুলন্দী শান-মান মুবারক প্রকাশ করার জন্য। আর আপনি সেটা এককভাবে করে যাচ্ছেন’
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের তরফ থেকে বিশেষ দাওয়াত মুবারক এবং খুশি মুবারক প্রকাশ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৪৬)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩৯)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৩০)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৪৬)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই কায়িনাত বা মাখলুকাত সৃষ্টির মহান উপলক্ষ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একজন সম্মানিত ছাহাবীর সামনেই মহান আল্লাহ পাক উনার সৃষ্টি জগত উন্মুক্ত, তাহলে সৃষ্টির যিনি মূল; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক কি হবে?
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












