মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

নীল কাঁকড়ার আগ্রাসনে হুমকির মুখে ইতালির অর্থনীতি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, রাত ৩:১০ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৪:৪৮
নীল কাঁকড়ার আগ্রাসনে হুমকির মুখে ইতালির অর্থনীতি
আল ইহসান ডেস্ক:
ইতালির উত্তরের এলাকাগুলোয় মাছ ধরায় নিয়োজিত সম্প্রদায়গুলি নীল কাঁকড়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। এই নীল কাঁকড়ারা গোটা অঞ্চলটি অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্লু ক্র্যাব বা নীল কাঁকড়াদের মূল নিবাস উত্তর এবং দক্ষিণ আমেরিকার উপকূল। কিন্তু গত বছর ইতালির বেশ কয়েকটি উপহ্রদ বা ল্যাগুন এলাকায় এরা ছড়িয়ে পড়েছে। এখানকার পানিতে বিচরণ করা ঝিনুকসহ বিভিন্ন শেলফিস শিকার করছে এই কাঁকড়ারা। বিশ্বের শীর্ষস্থানীয় ক্ল্যাম অর্থাৎ খাবার উপযোগী ঝিনুক জাতীয় প্রাণী উৎপাদনকারী হিসেবে দেশটির অবস্থান হুমকির মুখে পড়েছে এতে।
‘আমাদের রোমের লোকদের বোঝাতে হবে এই বিপর্যয় হাজার হাজার পরিবারের জীবন এবং ব্যবসাকে ঝুঁকির মধ্যে ফেলছে।’ ‘এই আগ্রাসন এমন একটি অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে যা শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য জীবিকার উৎস নয়, বরং এই অঞ্চলের অন্যান্য পরিচয়বাহী পণ্য যেমন পারমা হ্যাম বা পারমিগিয়ানোসহ ইতালীয় এবং ইউরোপীয় উৎকর্ষের প্রতীক।’
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জেলে সম্প্রদায়কে এই নীল কাঁকড়াদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে যতটা সম্ভব এদের ধরার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পো নদীর ব-দ্বীপ অঞ্চলে এ ধরনের প্রচেষ্টা অকার্যকর বলে প্রমাণিত হয়েছে।
এ বছর ইতিমধ্যে ভেনেতো অঞ্চলে ৩২৬ টন এমন আগ্রাসী প্রজাতির নীল কাঁকড়া ধরা পড়েছে। এর মধ্যে আগস্ট মাসেই স্কারদোভারিতে ৮৪ টন এবং পিলায় ২৮ টন নীল কাঁকড়া ধরা হয়েছে।
মৎস্যজীবীদের সংগঠন ফেদাগ্রিপেসকা-কনফকোঅপারেটিভ বলছে ইতালিতে ১০ কোটি ইউরোর অর্থনৈতিক ক্ষতি করেছে নীল কাঁকড়ারা। শুধু তাই নয় পো ব-দ্বীপ অঞ্চলের শিশু ক্ল্যামদের শতকরা ৯০ শতাংশের মতো এরা খেয়ে ফেলেছে। এতে ভবিষ্যৎ উৎপাদনে বড় প্রভাব পড়বে।
ভেনেতোর গভর্নর গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকদের দুটি জীবন্ত নীল কাঁকড়া দেখিয়ে বলেছে, ‘এরা সবকিছু ভেঙে দিচ্ছে ও বিপর্যয়ের সৃষ্টি করছে।’
নীল কাঁকড়া তার প্রাকৃতিক আবাসস্থলে হাঙর ও রে মাছের মতো প্রাকৃতিক শিকারিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উৎস। কিন্তু ইতালির উত্তরে একে শিকার করার মতো কোনো প্রাণী না থাকায় এদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে এবং স্থানীয় জীববৈচিত্রকে হুমকিতে ফেলছে।
মৎস্য খামারের জন্য কাজ করা প্রতিষ্ঠান কলদিরেত্তি এই কাঁকড়াদের উপস্থিতিকে উল্লেখ করেছে এমন এক ‘প্রাকৃতিক গযব’ হিসেবে যা পো ব-দ্বীপে এখনো টিকে থাকা ৩০০ পারিবারিক খামারকে হুমকিতে ফেলে দিয়েছে। এ বিষয়ে সরকারের সাহায্য চেয়েছে প্রতিষ্ঠানটি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২৭ মিনিট আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ২৯ মিনিট আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৪৮ মিনিট আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৪৮ মিনিট আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৫০ মিনিট আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৫১ মিনিট আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৫২ মিনিট আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ১ ঘণ্টা আগে