নিয়মিত বেল খাওয়ার উপকারিতা
ডায়রিয়া কমায়:
কাঁচা বেল ডায়রিয়ার জন্য অব্যর্থ ওষুধ। এই সমস্যার সমাধান পেতে কাঁচা বেল সøাইস করে কেটে রোদে শুকিয়ে নিন। তারপর তা গুঁড়া করে নিন আর এই গুঁড়া ১ চামচ নিয়ে ব্রাউন সুগার আর গরম পানিতে মিশিয়ে খান। দিনে দুইবার খাবেন। আর এক সপ্তাহ পর পরিবর্তন বুঝবেন। ইনশাল্লাহ!
কোষ্ঠকাঠিন্য কমায়:
বেল ইস্তেঞ্জা পরিষ্কার হতে সাহায্য করে। নিয়মিত রোজ টানা ৩ মাস বেলের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য হবে না। পাকা বেলের শাঁস বের করে চিনি আর পানি দিয়ে শরবত বানিয়ে খেতে হবে।
পেপটিক আলসারের ওষুধ:
বেল আলসার উপশমে সাহায্য করে। পাকস্থলীর আলসার, পাইলস রোগীরা সপ্তাহে তিন দিন বেলের শরবত খান। এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সেই পানি খেলেও আলসার কমে যায়।
যক্ষায় কমায়:
যক্ষা কমাতে ব্রাউন সুগারের সঙ্গে বা মধু দিয়ে বেলের শরবত করে রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে হবে। এটি মাসের অধিক খেতে হবে। কেননা পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান। যা যক্ষ¥া কমাবে।
ম্যালেরিয়া কমায়:
ম্যালেরিয়া হলে দিনে দুইবার কাঁচা বেল গুঁড়া করে ১ চামচ বেলের গুঁড়ার সঙ্গে তুলসির রস মধুর সাথে মিশিয়ে খেয়ে নিন। এটি খেলে অসাধারণ উপকার হয়।
রক্ত শুদ্ধ করে:
রক্তের মাধ্যমেই পুষ্টিগুণ শরীরের সব অংশে পরিবাহিত হয়। তাই রক্তের শুদ্ধ থাকাটা খুব দরকার। বেল এই রক্ত শুদ্ধ করতে খুব ভালো কাজ দেয়। খানিকটা পাকা বেলের রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে এটি রক্ত শুদ্ধ করে।
আমাশয় কমায়:
অন্ত্রের কৃমিসহ অন্যান্য জীবাণু ধ্বংস করে ডায়রিয়া এবং আমাশয় রোগে খুব কার্যকরী ভূমিকা পালন করে। আমাশয় হলে কচি বেল টুকরো করে কেটে পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সেই পানি পরের দিন ছেঁকে খান। আমাশয় দূর করার জন্য যথেষ্ট হবে।
এছাড়া বেল খেলে-----------
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
- ব্লাড প্রেসার কমে।
- ত্বক ভালো থাকে।
- আর্থ্রারাইটিস বা ব্যাথার সমস্যা কমে।
- কিডনি ভাল থাকে।
-লিভার ভালো থাকে ও লিভার শক্তিশালী হয়।
- ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে।
বেলের শরবত যেভাবে বানাবেন?
উপকরণ-
১টি মাঝারি আকারের বেল, ১ কাপ (সর্বাধিক শীতল) দুধ, স্বাদ অনুসারে চিনি/গুড়, ১.৫ চা চামচ কালো/গোলাপি লবণ, ৫-৬টি কাজু, ১ চা চামচ কিসমিস দিয়ে বেলের শরবত বানাতে হবে।
প্রণালী-
পরিষ্কার পানিতে বেলটি ধুয়ে নিন এবং বাইরের শক্ত খোসাটি ছাড়িয়ে ফেলুন। একটি বড় বাটিতে চামচ চেঁছে বেলের ম-টা তুলে নিন। বীজগুলো যতটা সম্ভব হাত দিয়ে সরিয়ে ফেলুন। বীজ পানীয়টিকে স্বাদে তেতো করে তোলে। এবার ওই ম-ের সঙ্গে কিছুটা পানি (আধ কাপের কম) যোগ করুন এবং ৫ মিনিট রেখে দিন। এতে ম-টা নরম হয়ে যাবে। তবে যদি বেলটা পাকা এবং যথেষ্ট নরম হয় তবে না রাখলেও চলবে। হাত দিয়ে ম-টিকে ভালো করে মেশান। মনে রাখবেন, শরবত তৈরি করতে একমাত্র সরঞ্জাম হলো আপনার হাত। এবার ম-ে দুধ, গুড়/ চিনি এবং গোলাপি/কালো লবণ যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।