মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

নিষ্ফল বৈঠক, চট্টগ্রাম বন্দর আগামীকাল অবরোধ করবে স্কপ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, সকাল ৭:১৩

নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বৈঠকে সমঝোতা না হওয়ায় আগামীকাল বুধবারের বন্দর অবরোধ কর্মসূচি বহাল রেখেছে সংগঠনটি। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) অনুষ্ঠিত বৈঠকে বন্দরের পক্ষে উপস্থিত ছিলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ ও সচিব ওমর ফারুক। স্কপের পক্ষে ছিলেন তপন দত্ত, কাজী শেখ নুরুল্লাহ বাহার, এস কে খোদা তোতনসহ বিভিন্ন সংগঠনের নেতা।
বন্দর কর্মকর্তারা জানান, এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে যেসব আলোচনা চলছে তা চূড়ান্ত নয়। বর্তমানে বন্দর চেয়ারম্যান ছুটিতে আছেন, ফলে নভেম্বরের মধ্যে কোনো চুক্তির সম্ভাবনা নেই। তারা আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হলে অন্তর্র্বতী সরকারের পক্ষে এ ধরনের চুক্তি করার সুযোগও থাকবে না। তাই তড়িঘড়ি করে চুক্তি আগানোর পরিস্থিতি নেই।
স্কপ নেতারা বলেন, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক বলেছিলো, ‘এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে’। এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, অন্তর্র্বতী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইনি অধিকার নেই।
স্কপ জানায়, তারা ৬ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে, এতে শ্রমিক সমাজ, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সমর্থন যুক্ত হয়েছে। এ অবস্থায় একতরফা আন্দোলন থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়।
আশ্বাসে কর্মসূচি স্থগিত করল বন্দর রক্ষা পরিষদ:
এদিকে চট্টগ্রাম বন্দর সিসিটি ও এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছে বন্দর রক্ষা পরিষদ। গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক হাসান মারুফ রুমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তারা আশ্বস্ত হয়েছেন যে সিসিটি ও এনসিটিতে শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছি।
এর আগে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা পরিষদ সোমবার সন্ধ্যা ৬টা থেকে বড়পুল, আগ্রাবাদ ও সিম্যান্স হোস্টেল এলাকায় অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল।
বিভাগীয় শ্রমিক দলের সদস্য ও বন্দর রক্ষা পরিষদের সদস্যসচিব হুমায়ুন কবীর জানান, সোমবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাদের দেড় ঘণ্টার আলোচনায় প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরা হয়।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদালতে পরের দিনের শুনানি বিবেচনায় আজকের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেছেন। তিনি বলেছেন, কর্মচারীদের স্বার্থহানি হয় এমন কোনো সিদ্ধান্ত বন্দর নেবে না।
হুমায়ুন কবীর আরও বলেন, তারপরও আমরা সজাগ থাকব, সচেতন থাকব। ২৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫২ মিনিট আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৫৩ মিনিট আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ২ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ২ ঘণ্টা আগে