নিষেধাজ্ঞার ফাঁক গলিয়ে আমেরিকা নিজেই ব্যবহার করছে রাশিয়ার তেল
, ০২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাদিস ১৩৯১ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০১ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুশ জ্বালানি তেলও।
তবে নিজেদের নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও রুশ সেই জ্বালানি তেল ব্যবহার করছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এজন্য পেন্টাগন ওয়াশিংটনের আরোপ করা নিষেধাজ্ঞাকে এড়াতে বিকল্প পথ অনুসরণ করছে।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, রাশিয়ার তেল থেকে তৈরি পেট্রোলিয়ামজাত পণ্যগুলো বিভিন্ন পথ ঘুরে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। রুশ তেল থেকে তৈরি পেট্রোলিয়াম পণ্যগুলো গ্রিসের এজিয়ান সাগরে অবস্থিত দ্য মোটর অয়েল হেলাস শোধনাগারের মাধ্যমে পেন্টাগনের কাছে পৌঁছায়। এই প্রতিষ্ঠান হচ্ছে পেন্টাগনকে জ্বালানি সরবরাহকারী অন্যতম প্রধান প্রতিষ্ঠান।
শিপ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, রাশিয়ার কৃষ্ণসাগর থেকে এই তেল তুরস্কের একটি স্টোরেজে নেওয়া হয় এবং পরে তা গ্রিসের ওই শোধনাগারে নেওয়া হয়ে থাকে। এভাবে বিভিন্ন রুট ঘুরে রুশ তেল নিজের আসল পরিচয় গোপন করে পেন্টাগনে পৌঁছায়। রাশিয়ার তেল গ্রিসে পৌঁছানোর আগে কয়েকবার হাত বদল হয় বলেও জানায় ওয়াশিংটন পোস্ট।
পত্রিকাটি বলছে, তুরস্কের দোর্তইয়োল শিপিং টার্মিনাল থেকে গ্রিসে পৌঁছায় ওই রুশ জ্বালানি তেল। শিপ-ট্র্যাকিং ও বাণিজ্য তথ্য থেকে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন এবং জি-সেভেন রাশিয়ার ওপর গত ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দোর্তইয়োল রাশিয়ার কাছ থেকে মোট ২৭ লাখ ব্যারেল তেল কিনেছে, যা কোম্পানিটির জন্য সমুদ্রপথে কেনা তেলের শতকরা ৬৯ শতাংশ। সূত্র: ওয়াশিংটন পোস্ট, আরটি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












