নির্বাচন সামনে রেখে টকশোতে শালীনতা বজায় রাখার নির্দেশ ইসির
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টকশো ও নির্বাচনি সংলাপে শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তির বিরুদ্ধে কটূক্তি, হেয়প্রতিপন্ন করা কিংবা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করতে চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি বলেছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি চ্যানেলগুলো তথ্য প্রচারের মাধ্যমে এই পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো ও নির্বাচনি সংলাপে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিশন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।