নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ইতিবাচকভাবে যুক্ত থাকবো -বৃটিশ দূত
নিজস্ব প্রতিবেদক:
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদ- অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছিল বৃটিশ ফরেন অফিস। বৃটেনের ঘোষিত ওই অবস্থানে একচুলও পরিবর্তন হয়নি। বৃটিশ সরকার নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে বাংলাদেশের নতুন সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকবে। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার কুক এভাবেই তার দেশ ও সরকারের অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায় বৃটিশ দূত কুক। বৈঠক শেষ বেরিয়ে যাওয়ার মুহূর্তে তিনি সেগুনবাগিচায় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলে।
কুক বলে, আপনারা জানেন, বৃটিশ সরকার নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে ভিন্নমত পোষণ করে ৮ জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। এ বিষয়গুলো নিয়ে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব। বৃটিশ-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করা, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করা এবং নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করার লক্ষ্যে একত্রে কাজ করার বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে হাই কমিশনার বলে, পানিবায়ু পরিবর্তন, অভিবাসন ও রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা নিয়েও আমরা আলোচনা করেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।