নির্বাচনে বিদেশিদের ‘নির্দেশনা’ দেখবে না আ’লীগ -কাদের
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশিদের কোনো ‘নির্দেশনা’ আওয়ামী লীগ অনুসরণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচন, আর তা নিশ্চিত করতে যা যা দরকার, তাই করবে সরকার।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
“নির্বাচনকেন্দ্রিক বিদেশিদের কোনো নির্দেশনা আওয়ামী লীগ অনুসরণ করবে না। আওয়ামী লীগ ত্রুটিমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এজন্য বর্তমান সরকার যা যা করণীয় তাই করবে।” নির্বাচন এবং তাতে বিএনপির অংশগ্রহণ নিয়ে ইইউ কী বলেছে, তাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন এ আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাও চায় বিএনপিসহ সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হোক।”
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশিদের সঙ্গে চুপিচুপি বৈঠক করে আর আওয়ামী লীগ জানান দিয়ে বৈঠক করে। যে দল রাষ্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের ডায়ালগ প্রত্যাখ্যান করে তারা ডেমোক্রেসি চায় না। “বিএনপি মনের দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। তারা জানে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসবে। কাদেরের ভাষ্য, “হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)