নির্বাচনের সময় সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এই প্রেক্ষাপটে নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছে সম্পাদক পরিষদ। একইসঙ্গে সম্পাদক পরিষদ রাজনৈতিক দলগুলোর প্রতিও বিনীত অনুরোধ জানাচ্ছে যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করেন।
সম্পাদক পরিষদ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)