নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের সাথে বিএনপি একমত নয়।
“পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিলো গণভোট ও নির্বাচন একই দিনে হবে দুটি ব্যালটের মাধ্যমে। এটি দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়কে সামনে আনার সুযোগ নেই। এ বিষয়ে আলোচনার কোনও সুযোগ নেই,” দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠকের পর এ সংবাদ সম্মেলনে চৌধুরী বলছিলেন, “নির্বাচনের দিন দুটো ব্যালটে গণভোট হবে আর প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা প্রথম দিন থেকেই বিএনপির অবস্থান। এখনও সেই অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। আগামী দিনেও পরিবর্তন হবে না”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য দিয়েই সবকিছু সমাধান হতে হবে এবং ঐকমত্যের বাইরে গিয়ে কোনও সিদ্ধান্তের সুযোগ নেই। “যেহেতু বিএনপি এখানে (নির্বাচনের আগে গণভোট) ঐকমত্য পোষণ করে না তাই সেদিকে যাওয়ার সুযোগ নেই,” বলছিলেন তিনি।
আরও পড়ুন
সব ›
আবারো সয়াবিন তেলের দাম বাড়ল
এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেব না: রিজভী
যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল, নতুন যুদ্ধের শঙ্কা
গণহত্যার রায় মানবে না মিয়ানমার
‘ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না’
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব…
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।