অন্তর্র্বতী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অভিযুক্ত উপদেষ্টাদের সরানোর আহ¦ান
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা নিয়ে আলোচনা চলছে। বিএনপি-জামাত বা এনসিপি- সবারই আপত্তির জায়গা আছে। গুরুত্বপূর্ণ পদে ভিন্ন, ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ভিন্ন দলের তরফ থেকে। অভিযুক্তদের সরিয়ে দেয়ার আহ¦ানও জানিয়েছেন নেতারা।
শুরু থেকেই সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। তবে তাদের বিষয়ে এখন কিছুটা নমনীয় দলটি। এবার বিএনপির অভিযোগের তীক্ষ্ম তীর সড়ক ও সেতু, রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের দিকে। সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরাতে বলছে দলটি। প্রশাসনে,পুলিশে নিয়োগ-বদলীতে জামাতকে সুবিধা দেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু এই সরকারের সময় সরকারের অভ্যন্তরে থেকে পদোন্নতি পদায়নের মতো বিষয়গুলো বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। তারা অব্যাহত থাকলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। ইউনূস নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন। বিএনপি তার সাথে একমত বলেও জানান তিনি।
কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামাতেরও প্রায় একই ধরনের অভিযোগ রয়েছে। তাদের নেগেটিভ লিস্টে আছেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এনসিপির সদস্য সচিব আখতার বলেছে, এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছেন যারা বিএনপি-জামাতের হয়ে কাজ করছেন। যদি এমনটাই হয় তাহলে পুরো উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে।
বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই গঠিত হয়েছিল উপদেষ্টা পরিষদ। নির্বাচন ঘিরে তাই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। সবার আস্থার প্রশ্নে, দলগুলোর অবস্থানকে গুরুত্ব দিতে বলছেন রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)