নিরাপত্তা চুক্তিতে ইসরায়েলের সাথে আলোচনা চলছে -সিরিয়ার প্রেসিডেন্ট
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি নিয়ে সিরিয়ার আলোচনা চলছে বলে দেশটির প্রেসিডেন্ট আহমদ আল-শারা গত জুমুয়াবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে।
দামেস্ক থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এই চুক্তি হলে গত ডিসেম্বরে আসাদ সরকারের উৎখাতের পর দখলদার ইসরায়েল সিরিয়ার যেসব এলাকা দখল করে রেখেছে, সেসব এলাকা থেকে সরে যাবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল-আখবারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শারা বলেছে, ‘আমরা এখন একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে আলোচনা ও সংলাপ চালিয়ে যাচ্ছি। ’
সে আরো বলেছে, ইসরায়েল বিশ্বাস করে, আসাদের পতনের পর সিরিয়া ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তি ত্যাগ করেছে। যদিও সিরিয়া প্রথম মুহূর্ত থেকেই এই চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি প্রকাশ করেছে।
শারা বলেছে, এখন ৮ ডিসেম্বরের আগে ইসরায়েলকে যেখানে ছিলো, সেখানে ফিরে যাওয়ার জন্য একটি নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে।
গত ৮ ডিসেম্বর বাশার-আল আসাদকে উৎখাত করার পর পরগাছা ইসরায়েল গোলান মালভূমিতে বাফার জোনে সৈন্য মোতায়েন করে। গোলান মালভূমিতে দখলদার ইসরায়েলের ৩০টির বেশি বসতি রয়েছে। সেখানে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ।
গোলান মালভূমির যে অঞ্চলে সন্ত্রাসী ইসরায়েল বসতি স্থাপন করেছে; সেখানে ইসরায়েলিদের পাশাপাশি প্রায় ২০ হাজার সিরীয় বসবাস করে। তারা মূলত দ্রুজ আরব। ইসরায়েল যখন ওই অঞ্চলের দখল নেয়, তখন দ্রুজ আরবরা তাদের বসতি ছেড়ে যায়নি। সূত্র: বাসস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)