নিজেদের উদ্ভাবনী দেখালো বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২০ মে, ২০২৪ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন প্রজেক্টে নিজেদের উদ্ভাবনী নানা প্রযুক্তি প্রদর্শন করেছে। এতে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাজির হয় তারা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বিদ্যুৎ ভবনে ইনোভেশন শোকেসিং-২০২৪ এর আয়োজন করে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ।
ইনোভেশন শোকেসিংয়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্বানি লিমিটেড (ডেসকো) তাদের আন্ডারগ্রাউন্ড ক্যাবল টেস্ট ভ্যান প্রদর্শন করে। ডেসকোর এ ক্যাবল টেস্ট ভ্যান গত এক বছরে ১৩৫টির অধিক আন্ডারগ্রাউন্ড ক্যাবল ফল্ট সফলভাবে নির্ণয় ও মেরামত করে। ঢাকার মতো বড় বড় শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ক্যাবল ফল্টের পরিমাণ বেশি হয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে ক্যাবল ফল্ট চিহ্নিতকরণে ভারী মেশিন সমূহ দ্রুততম সময়ে পৌঁছনোর ব্যবস্থা ছিল না।
ব্যয়বহুল মেশিন সমূহ পরিবহনের সময় মেশিনের ক্ষতিসাধন হত এবং ফল্ট মেরামতের সময় বেশি লাগত। এর প্রেক্ষিতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডেসকোর মিডিয়াম ভোল্টেজ সাবস্টেশন মেইনট্যানেন্স বিভাগ স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে আন্ডারগ্রাউন্ড ক্যাবল টেস্ট ভ্যান নির্মাণ করে। এতে পূর্বের পদ্ধতিতে ক্যাবল ফল্ট নিরুপণে গড়ে চার ঘণ্টা সময় ব্যয় হলেও বর্তমানে ক্যাবল টেস্ট ভ্যান ব্যবহার করে তা দুই ঘণ্টার কম সময়ে নিরুপণ করা সম্ভব হচ্ছে।
ডেসকোর এই হাই-ভোল্টেজ মেশিন, অ্যাক্সোসরিস এবং অন্যান্য কিটসহ দেশীয় প্রযুক্তির মাধ্যমে আন্ডারগ্রাউন্ড ক্যাবল টেস্ট ভ্যান প্রস্তুত করতে ১ কোটি সাড়ে ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। সম মানের আমদানিকরা ক্যাবল টেস্ট ভ্যানের মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার প্রস্তুতকরণ প্রজেক্ট এনেছে। এই প্রজেক্টের আওতায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পশচনশীল বর্জ্য পৃথক বিনে সংগ্রহ করা হবে। সংগৃহীত বর্জ্য সুষ্টু ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার প্রস্তুতকরণ প্ল্যান্টে স্থানান্তর করা হবে। এখান থেকে প্রস্তুত হওয়া জৈব সার সবুজায়নে ব্যবহার করা যাচ্ছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সহকারী প্রকৌশলী (সিভিল) শরীফ হাসান বলেন, এই প্রজেক্টের অধীনে সবুজায়নের পাশাপাশি ল্যান্ড ফিলিং পানীয় বায়ু দূষণের বিরূপ প্রভাব প্রমোশনে এ আইডি অত্যন্ত কার্যকর। কারণ পচনশীল বর্জ্য থেকে ক্ষতিকারক মিথেন গ্যাস উৎপন্ন হয়। বজ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাসের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বা তাপ বৃদ্ধির ক্ষমতা কার্বন-ডাই-অক্সাইড থেকে ২৮ গুণ বেশি। এ উদ্যোগের ফলে বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ক্ষতিকারক উপাদান নির্গমন করা থেকে রক্ষা করবে অর্থাৎ দূষণ কমাবে এবং সেই বর্জ্য রিসাইকেল, রিইউজের মাধ্যমে উৎপন্ন জৈব সার মাতারবাড়ি প্রকল্প এলাকায় সবুজায়নে কার্যকর ভূমিকা পালন করছে।
এছাড়া ইনোভেশন শোকেসিংয়ে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানও অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (গ্রেডা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসিসহ মোট ১৩টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












