মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নাটোরে মেয়ে সেজে ‘সুমাইয়া আক্তার’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে শান্ত আলী (২০) নামের এক তরুণের বিরুদ্ধে। শুধু তাই নয়, কথিত ওই স্ত্রীর বাবা পরিচয়ে নিজের বাবাকেও প্রবাসীর সঙ্গে কথা বলিয়ে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বাবা-ছেলেকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- শহিদুল ইসলামের ছেলে শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলাম (৩৮)।
লালপুর থানা সূত্রে জানা যায়, শান্ত আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া পরিচয় তৈরি করেন। ওই পরিচয়ে নিজেকে তরুণী পরিচয় দিয়ে তিনি এক বাংলাদেশি ইতালি প্রবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কথিতভাবে বিয়ের সম্পর্কেও জড়ান তারা। এরপর প্রতারণার কৌশল আরও বিস্তৃত করেন শান্ত আলী। কথিত ‘সুমাইয়া আক্তার’এর বাবা পরিচয়ে নিজের বাবা শহিদুল ইসলামকে ওই প্রবাসীর সঙ্গে কথা বলান। বাবা-ছেলে মিলে নিজেদের পরিচয় ও পারিবারিক সম্পর্কের বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে বিভিন্ন কথাবার্তা চালিয়ে যান। অভিযোগ রয়েছে, এভাবে ওই প্রবাসীর সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে লাখ লাখ টাকা নেয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে পরিকল্পিতভাবে ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ, ভুয়া নারী পরিচয় এবং পারিবারিক সম্পর্কের অভিনয়ের বিষয়টি উঠে এসেছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কত টাকা হাতিয়ে নেয়া হয়েছে এবং কোন কোন কৌশলে টাকা নেয়া হয়েছে, তদন্তের স্বার্থে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপকে কাজে লাগিয়ে তারা পরিকল্পিতভাবে ওই প্রবাসীর সঙ্গে সম্পর্ক তৈরি করে অর্থ আদায় করেছেন। জব্দ করা মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাই করে প্রতারণার পরিধি ও অর্থ লেনদেনের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক শান্ত আলী ও শহিদুল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত বাবা ও ছেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রীসেবা নিশ্চিতে বিমানবন্দরে সিরিজ অভিযান, ২ লাখ টাকা জরিমানা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেটে গজ রেখে সেলাই কারায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নৌবাহিনীর ১৩ সদস্য নজরদারিতে, ২ জন গ্রেপ্তার
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












