পেটে গজ রেখে সেলাই কারায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নওগাঁয় প্রসূতির পেটে গজ কাপড় রেখে সেলাইয়ের কারণে রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেন- অপারেশনকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেসথেশিয়া প্রয়োগকারী চিকিৎসক আখেরুজ্জামান রবি (৩৩), মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটারের ইনচার্জ মোসা. সালমা বিবি নাজমা (৩২), রোগীর দালাল রাশেদুল ইসলাম হিরু (৩৩) ও নাহিদ বাবু (২২)।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক ব্যক্তি তার পরিবারকে ভালোভাবে সিজারিয়ান অপারেশন করানোর কথা বলে ৮ হাজার টাকায় শহরের বেসরকারি মেট্রো হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাতে রাহী মুনীর সিজারিয়ান অস্ত্রোপচার করেন চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন। অস্ত্রোপচারের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। পরদিন অবস্থার আরও অবনতি হলে মেট্রো হাসপাতালে দ্বিতীয়বার তার পেটে অস্ত্রোপচার করা হয়। এ সময় পেটের ভেতর থেকে গজ কাপড় বের করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল ওই প্রসূতি মারা যান।
ঘটনার পর নওগাঁর সিভিল সার্জন মেট্রোহাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি হাসপাতালটি অনিবন্ধিত বলে জানান। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ১৩ এপ্রিল নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করেন।
আদালত পিবিআই নওগাঁর পুলিশ সুপারকে পোস্টমর্টেম প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের নাম ঠিকানাসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পিবিআই তদন্ত শেষে গত ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতে বুধবার ধার্য তারিখে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রীসেবা নিশ্চিতে বিমানবন্দরে সিরিজ অভিযান, ২ লাখ টাকা জরিমানা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নৌবাহিনীর ১৩ সদস্য নজরদারিতে, ২ জন গ্রেপ্তার
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












