নিউজিল্যান্ডে প্রবল ঝড়-বৃষ্টি, বিদ্যুৎবিহীন অর্ধ লক্ষাধিক বাড়িঘর
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে দমকা হওয়া, প্রবল বর্ষণ ও পানিচ্ছাস হয়েছে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও তার আশপাশের এলাকায়। পাশাপাশি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৬০ হাজারেরও বেশি বাড়িঘর।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের দিকে অস্ট্রেলিয়ার তাসমান সাগরে নরফোক দ্বীপপুঞ্জের কাছে ঘনীভূত হয় ঝড়। বর্তমানে ঘূর্নিঝড়টি নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের কাছাকাছি রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা কিংবা মঙ্গলবার ভোরের দিকে নিউজিল্যান্ডের উপকূলে আছড়ে পড়তে পারে গ্যাব্রিয়েলা।
নিউজিল্যান্ডের সরকারি দুর্যোগ মোকাবিলা বিভাগের অকল্যান্ড শাখার উপ প্রধান র্যাচেল কেলেহার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছে, ‘এখন অকল্যান্ড ও তার আশপাশের এলাকায় যে আবহওয়া বিরাজ করছে, সেটিকে ঘূর্ণিঝড়ের প্রাথমিক স্তর বলা যায়। সোমবার দিনের শেষে কিংবা মঙ্গলবার সকালের দিকে নিউজিল্যান্ডের উপকূলে সেটি আছড়ে পড়বে।’
অকল্যান্ডসহ আরও ৪ অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
দমকা হাওয়া ও প্রবল বৃষ্টির প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও তার আমপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। রোববার রাত থেকে ৫৮ হাজারেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ নেই।
নিউজিল্যান্ডের দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয়ের মন্ত্রী কিরেন ম্যাকুয়েনাল্টি সিএনএনকে বলেছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান, বাস, ফেরি ও ট্রেন যোগাযোগ খুবই সীমিত পর্যায়ে চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)