নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
, ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গাজীপুরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত জুমুয়াবার স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।
গতকাল রাতে এই ঘটনায় কাপাসিয়া থানায় ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
পুলিশ জানায়, কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমুয়াবার দুপুর আড়াইটার দিকে ধাঁধার চরে ব্যাপক লোকজন নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলো তারা। এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলো ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ওরফে হিরণ মোল্লা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নাশকতা পরিকল্পনার সময়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)