নারীস্বাস্থ্য: স্বাভাবিক মাজুরতা চলাকালীন খাদ্য পানীয়
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
ছেলে ও মেয়ে একই সত্তা হলেও তাদের সবকিছুই আলাদা। টিনেজ থেকেই মেয়েদের পুষ্টির চাহিদা ছেলেদের থেকে ভিন্ন হয়। কারণ মেয়েদের ক্ষেত্রে এ বয়সে স্বাভাবিক মাজুরতার বিষয়টি যুক্ত থাকে।
মাজুরতার ফলে মেয়েদের শরীর অনেক বেশি ক্ষয় হয়। দেখা দেয় আয়রনের ঘাটতি। ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। সুস্থ জাতি গঠনে মেয়েদের এ ঘাটতি পূরণে মনোযোগী হওয়া জরুরি।
এ সময় অভিভাবকরা সচেতন না হলে পরে এই মেয়েই যখন মা হবেন, নিজের সাথে গর্ভের সন্তানও রক্তশূন্যতায় ভুগবে। এজন্য মেয়েদের প্রতি বাড়তি যত্ন নেওয়া দরকার। মাজুর হলে হরমোনাল পরিবর্তনের সাথে শরীর থেকে অনেক বেশি আয়রন বের হয়ে যায়। এজন্য এ সময়ে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে।
গাঢ় রঙের খাবারে সাধারণত আয়রন বেশি থাকে। গাঢ় সবুজ শাক-সবজিতেও প্রচুর পরিমাণ আয়রন থাকে। আয়রনের পাশাপাশি ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবারও দিতে হবে। এতে শরীরে আয়রনের শোষণ প্রক্রিয়া ভালো হবে। আয়রন জাতীয় খাবার বা মাছ-গোশত খাওয়ার সময়, সাথে লেবু দিতে হবে। তাহলে শরীরে আয়রনের শোষণ খুব কার্যকর হবে।
নদী ও সমুদ্রের বিভিন্ন মাছে আয়রনের পরিমাণ অনেক ভালো থাকে। ব্রাউন রাইসেও যথেষ্ট আয়রন রয়েছে। আমাদের প্রচলিত খাবারেও আয়রন রয়েছে। যেমন আখের গুড়ের শরবত হতে পারে আয়রনের অন্যতম একটি উৎস। তবে আয়রন জাতীয় খাবার খাওয়ার সময় বেশি বেশি চা-কফি পানের বিষয়ে সতর্ক থাকতে হবে। কিশোর বয়সে মাজুরতা শুরু হলে পড়াশোনার চাপে রাত জাগতে হয়। এ সময় অনেকে কিছু সময় পরপর চা কিংবা কফি পান করেন। এগুলো শরীরে আয়রন শোষণে ব্যাঘাত ঘটায়। আরেকটি বিষয়ে নজর দিতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের সময় পর্যাপ্ত পানি পান করতে হবে। কারণ পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












