বিধি-নিষেধের কড়াকড়িতে পর্যটকদের অনীহা:
নারিকেল দ্বীপে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কক্সবাজার সংবাদাদতা:
দুদিন ধরে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ নারিকেল দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। কক্সবাজার শহর থেকে গত মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো তিনটি জাহাজে ১ হাজার ১৯৪ জন পর্যটক দ্বীপ ভ্রমণে গেছেন। প্রথম দিনের চেয়ে ২০ জন পর্যটক বেড়েছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দৈনিক ২ হাজার করে পর্যটক নারিকেল দ্বীপে রাতযাপনের সুযোগ পাচ্ছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর বিষয়টি ঘোষণা দেওয়া ছিল। তারপরও প্রতিদিন ৮০০ জনের বেশি পর্যটক কম গেছেন। এভাবে পর্যটক কম হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বঙ্গোপসাগরের বুকে অবস্থিত ৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ নারিকেল দ্বীপ। পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকে দ্বীপটি মুখর থাকে। কিন্তু বর্তমান অন্তবর্তী সরকার গত বছর থেকে দ্বীপে পর্যটক সীমিত করার বিতর্কিত সিদ্ধান্ত নেয়। সরকার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সুযোগ দিলেও নভেম্বরে দিনে গিয়ে দিনে ফেরার শর্তারোপ করায় পর্যটকেরা দ্বীপ ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি।
পর্যটকের সংখ্যা কম হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পর্যটনসংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী বলছেন, কঠোর বিধিনিষেধের কারণে পর্যটকদের দ্বীপ ভ্রমণে আগ্রহ কমে আসছে।
দ্বীপের দক্ষিণ সৈকতসংলগ্ন একটি রিসোর্টের ব্যবস্থাপক নুরুল আবছার অ জানান, তাদের রিসোর্টে ২৬টি কক্ষ থাকলেও দুই দিনে ভাড়া হয়েছে ৯টি। অনেকেই রিসোর্ট-কটেজে একটি কক্ষও ভাড়া হয়নি।
জাহাজমালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, পর্যটকের সংখ্যা কম হলে জাহাজমালিকেরা লোকসানে পড়বেন বলে জানান তিনি।
গত মৌসুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে নারিকেল দ্বীপ ১ লাখ ১০ হাজারের মতো পর্যটক ভ্রমণ করেছিলেন জানিয়ে তিনি বলেন, ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের ঘোষণা দেওয়া আছে। তারপরও পর্যটক কম। এ ছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকলে এ বছর পর্যটক আরও কমবে বলে মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)