“নারিকেল জিঞ্জিরা দ্বীপে পর্যটক জাহাজ যেতে বাধা দেয়া দ্বীপ বিক্রির কূটকৌশলের অংশ”
সমাবেশে সচেতন নাগরিক সমাজের বক্তা মুহম্মদ সাদমান বলেন, বর্তমানে টেকনাফ ও কক্সবাজার থেকে নারিকেল জিঞ্জিরা দ্বীপগামী পর্যটক জাহাজ যাতায়াতে বাধা দেয়া হচ্ছে। এতে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল দ্বীপটির ১০-১২ হাজার লোক কর্মহীন হয়ে পড়েছে। মূলতঃ এই শীতকালীন সময়টাই নারিকেল জিঞ্জিরা দ্বীপে পর্যটক যাওয়ার সময়কাল। অন্য সময় সাগর উত্তাল থাকায় পর্যটকবাহী জাহাজ সেখানে যেতে পারে না। কিন্তু এই ভরা মৌসুমেই যদি পর্যটক যাওয়া বাধাগ্রস্ত করা হয়, তবে সারা বছর দ্বীপবাসী খাবে কী? তাদেরকে তো না খেয়ে থাকতে হবে।
সচেতন নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী মুহম্মদ মারুফ আবীর বলেন, ইসরাইলি দখলদাররা যেমন খাদ্য-পানি আটকে ফিলিস্তিনকে জনশূন্য করতে চায়, ঠিক তেমনি বাংলাদেশের নারিকেল দ্বীপের জনগণের রূটি-রুজি আটকে দ্বীপটি জনশূণ্য করার পায়তারা চলছে, যা দ্বীপটি বিদেশীদের কাছে বিক্রির কূটকৌশলের অংশবিশেষ। অন্তর্র্বতী সরকার বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে অবরোধ তৈরী করে নারিকেল জিঞ্জিরা দ্বীপকে আরেকটি ফিলিস্তিন বানাতে চায়।
সচেতন নাগরিক সমাজের আলোচক মুহম্মদ ফাইয়াজ বলেন, ভূ-রাজনৈতিক কারণে নারিকেল জিঞ্জিরা দ্বীপের দিকে বহু আগে থেকেই বিদেশী শকুনীদের দৃষ্টি রয়েছে। নারিকেল জিঞ্জিরা দ্বীপের জনগণকে কর্মহীন করে দ্বীপ ত্যাগে বাধ্য করতে পারলে, তারা সহজেই দ্বীপটি বিদেশীদের কাছে বিক্রি করতে পারবে। এই ষড়যন্ত্র কখনই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। কোন মতেই পর্যটক যাতায়াত বাধাগ্রস্ত করে দ্বীপের জনগণকে কর্মহীন করা যাবে না।
বক্তাগণ বলেন সালমান বলেন, নারিকেল জিঞ্জিরা দ্বীপ বাংলাদেশের অংশ। একজন বাংলাদেশী নাগরিক যেভাবে সারা দেশ যেকোন সময় ভ্রমণ করতে পারেন, ঠিক তেমনি নারিকেল দ্বীপও ভ্রমণ করতে দিতে হবে। বাংলাদেশের দুই এলাকার জন্য দুই আইন থাকতে পারে না। তাই নারিকেল জিঞ্জিরা ভ্রমণে সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
সচেতন নাগরিক সমাজের আইন ও মানবাধিকার বিষয়ক কর্মী কাজী আহমদ বলেন, নারিকেল জিঞ্জিরা দ্বীপে যেতে সরকারি বাধা জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র-১৯৪৮ এর চরম লঙ্ঘন। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ধারা ৯ মতে, কাউকেই খেয়াল খুশী মত গ্রেপ্তার বা অন্তরীণ করা কিংবা নির্বাসন দেওয়া যাবে না। ধারা ১৩ তে বলা হয়েছে, নিজ রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে স্বাধীনভাবে চলাফেরা এবং বসবাস করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। কাজেই, নারিকেল দ্বীপে যেতে অন্তর্র্বতী সরকারের বাঁধা জাতিসংঘ গৃহীত ১৯৪৮ সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ২, ৩, ৯ ও ১৪ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
বক্তাগণ বলেন, পরিবেশ দূষণের অজুহাতে যদি নারিকেল জিঞ্জিরা দ্বীপ খালি করতে হয়, তবে রাজধানী ঢাকাকে আরো আগে খালি করা উচিত। কারণ রাজধানী ঢাকা বিশ্বের মধ্যে চতুর্থ দূষিত শহর।
বক্তাগণ আরো বলেন, পরিবেশবাদের নাম দিয়ে যারা দেশের মানুষকে কর্মহীন করতে চায়, দেশের অর্থনৈতিককে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা বিদেশীদের দালাল। এদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং এদের সংগঠনসমূহকে (যেমন বেলা, পবা ইত্যাদিকে) নিষিদ্ধ করতে হবে। এদেরকে কোনো মতেই ছাড় দেয়া যাবেনা। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশবিরুদ্ধে এসব সংগঠনের হোতা পরিবেশ উপদেষ্টাকেও বহিষ্কার করতে হবে, গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এই ধরণের জনস্বার্থ বিরোধী কাজের জন্য অন্তর্র্বতী সরকারকে দেশ ও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি অন্তর্র্বতী সরকার দেশের স্বার্থ রক্ষা না করে বিদেশী সাম্রাজ্যবাদীদের স্বার্থে কাজ করে তাহলে উড়ে এস জুড়ে বসা এই অন্তর্র্বতী সরকারকেও বহিস্কার করতে হবে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সচেতন নাগরিক সমাজের বক্তাগণ বলেন, অন্তর্র্বতী সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে দ্রুত নির্বাচন দেয়ার জন্য। কিন্তু তাকে কোন আইন প্রণয়নের অধিকার দেয়া হয়নি এবং আইন প্রণয়নের কোন অধিকারও তার নেই। কিন্তু তারপরও তারা একের পর এক দেশ ও জনবিরোধী আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন করে যাচ্ছে, যা কখনই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কিছুতেই জনগণের স্বাধীনভাবে ভ্রমণের অধিকার হরণ করা যাবেনা এবং জনস্বার্থ বিরোধী কোনো কার্যক্রম গ্রহণ করা যাবেনা। (প্রেস বিজ্ঞপ্তি)
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।