নারায়ণগঞ্জে ঘরের মধ্যে হঠাৎ বিস্ফোরণ, বাবা ও তিন ছেলে দগ্ধ
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৬টার দিকে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুলা থেকে দগ্ধ হয়ে চার জন এসেছে। তাদের মধ্যে আব্দুল কাদেরের ৫৭ শতাংশ দগ্ধ, তার তিন ছেলে মেহেদির ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ফারুক বলেন, সকাল ৬টার দিকে আমরা বিকট শব্দ শুনে বাসায় গিয়ে দেখতে পাই দগ্ধ অবস্থায় বাবা-ছেলেরা ঝলসে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে ভর্তি রাখেন। আব্দুল কাদের পেশায় অটোরিকশাচালক। তিনি তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে সেখানে ভাড়া বাসায় বসবাস করতেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তের পর নিশ্চিত করে বিস্তারিত বলা সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)