নামধারী আলিম, দুনিয়াদার আলিম এরা কেন হারাম নাজায়িয কাজ করে?
প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলা উনাদের সকলের জন্যেই আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হওয়া ফরয। আল্লাহওয়ালা হওয়ার জন্য পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের ইলিম অর্জন করতে হয়। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন যে, ‘আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদের ইলিম বৃদ্ধি করে দিন। (পবিত্র সূরা ত্ব-হা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১৪)
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘প্রত্যেক মুসলমান উনাদের জন্য ইলিম অর্জন করা ফরয। (ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “ইলিম হচ্ছে দু’প্রকার। প্রথমতঃ ক্বলবী ইলিম, যা উপকারী ইলিম। দ্বিতীয়তঃ জবানী ইলিম, যা আদম সন্তানের জন্য মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে দলীল স্বরূপ।” (দারিমী শরীফ, মিশকাত শরীফ, কানযুল উম্মাল)
ক্বল্ব্ অর্থ হচ্ছে অন্তর। ক্বলবী ইলিম হচ্ছে অন্তর বা ক্বল্ব্ পরিশুদ্ধ করার ইলিম। যে ইলিম অর্জন করলে অন্তরের বদখাছলত দূর হয়ে নেক খাছলত বা নেক স্বভাব পয়দা হয়।
জবানী ইলিম হচ্ছে, ইলমে ফিক্বাহ বা ইলমে শরীয়ত। ইলমে ফিক্বাহ মাদরাসায় পড়ে শিখতে পারে। কিন্তু ক্বলবী ইলিম মাদরাসায় পড়ে শিখা যায় না। এই ইলিম শিখতে হয় হক্কানী রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের কাছে গিয়ে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ক্বলবী ইলিম উনাকে উপকারী বা ফায়দা দানকারী ইলিম বলা হয়েছে। এই ইলিম অর্জন করলে অন্তরের বদ স্বভাব দূর হয়ে নেক স্বভাব পয়দা হয়। শয়তান অন্তরে বসে ওয়াছওয়াছা দেয়, ওয়াছওয়াছা দিয়ে মুসলমানের নেক আমলগুলি নষ্ট করে দেয়। যেমন, শয়তান ওয়াছওয়াছ দিয়ে কারো অন্তরে হিংসা পয়দা করে দিলো, বা অহংকার গর্ব পয়দা করে দিলো। কারো অন্তরে যদি হিংসা থাকে বা অহংকার থাকে, তাহলে তার কোনো নেক আমল কবুল হবে না। নাউযুবিল্লাহ!
হক্কানী রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের কাছে এসে বাইয়াত হয়ে, ছোহবত মুবারকে সর্বদা আসতে হয়, উনাদের আদেশ, নিষেধ মুবারক অনুযায়ী যিকির-ফিকির, আমল করতে হয়। তাহলে তার জন্য অন্তর পরিশুদ্ধ করা, শয়তান ও নফসের ওয়াছওয়াছা থেকে বাঁচা এবং আল্লাহওয়ালা হওয়া সহজ ও সম্ভব হয়। দুনিয়াদার আলিম তারা মাদরাসায় পড়ে ইলমে ফিক্বাহ অর্জন করে, কিন্তু হক্কানী রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের কাছে গিয়ে ক্বলবী ইলিম অর্জন করে না। যার জন্য তাদের বদস্বভাব দূর হয় না, শয়তানও নফসের ওয়াছওয়াছাও দূর হয়না। তারা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ শিখে এবং অন্যদেরকে শিখিয়েও থাকে। তথাপি তারা হারাম নাজায়িয কাজ বা আমল থেকে বাঁচতে পারে না। নাউযুবিল্লাহ!
মালেকী মাযহাবের ইমাম, হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ‘যে ব্যক্তি ইলমে ফিক্বাহ শিক্ষা করলো, অথচ ইলমে তাছাউফ (ক্বলবী ইলিম) শিক্ষা করলো না, সে ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাছাউফ (ক্বলবী ইলিম) শিক্ষা করলো অথচ ইলমে ফিক্বাহ শিক্ষা করলো না, সে যিন্দিক (কাফির)। আর যে উভয় প্রকার ইলিম অর্জন করলো, সে ব্যক্তি মুহাক্কিক বা হক্কানী রব্বানী আলিম। সুবহানাল্লাহ!
তাহলে জানা গেলো যে, উভয় প্রকার ইলিম অর্জন করলে মু’মিনে কামিল বা আল্লাহওয়ালা হওয়া সম্ভব। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে মু’মিনে কামিল, আল্লাহওয়ালা হওয়ার তাওফিক দান করেন। আমিন!
-আহমদ ফাতেমা আক্তার।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।