হিন্দুত্ববাদের দোহাই দিয়ে মুসলমানদের অধিকার হরণ:
নাগেশ্বরীতে গরুর গোশত বিক্রি করতে পারছে না মুসলমানরা
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি বাজারে গরুর গোশত বিক্রি বন্ধ রাখাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, অদৃশ্য চাপ ও প্রভাবের কারণে বাণিজ্যিক অনুমোদনপত্র থাকা সত্ত্বেও গোশত ব্যবসায়ীদের গরুর গোশত বিক্রি করতে দেওয়া হচ্ছে না।
ভিতরবন্দ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাকনীরপাট বাজারে হিন্দুদের দোহাই দিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুসলিম ব্যবসায়ীদের গরুর গোশত বিক্রি করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি ইসকন মন্দিরের দোহাই দিয়ে মুসলমানদের ধর্মীয় ও নাগরিক অধিকার হরণ করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, গত ৭ এপ্রিল নাগেশ^রী থানার ওসির উপস্থিতিতে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা দাপটের সাথে এই নিষেধাজ্ঞা জারি করে।
স্থানীয় এক মার্কেট মালিক আজিজুল হক জানান, তাকে ও গোশত ব্যবসায়ীদের থানায় ডেকে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলো উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। আজিজুল হকের ভাষ্যমতে, ওসি আব্দুল্লাহিল জামানের সামনেই টেবিল চাপড়ে বিএনপি নেতা রাজা ঘোষণা দেয়, “পূর্বে ওই বাজারে গরুর গোশত বিক্রি হয়নি, এখনো হবে না। এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত, তারেক জিয়ার সিদ্ধান্ত।”
ডাকনীরপাট বাজারে গোশত বিক্রি বন্ধ থাকায় স্থানীয় মুসলমানদের কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য বাজার থেকে চড়া দামে গোশত সংগ্রহ করতে হচ্ছে। ব্যবসায়ীদের বৈধ ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও কেন তারা ব্যবসা করতে পারবেন না, তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)