নষ্ট ডিম চেনার সহজ উপায়
, ১৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সামিন, ১৩৯১ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ডিম স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। ডিমের মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, বি৫, বি১২, বি৬, ডি, ই, কে, ফোলেট, ফসফরাস, সেলিনিয়াম, ক্যালিয়াম ও জিংক। প্রতিটি ডিমের মধ্যে রয়েছে পাঁচ গ্রাম প্রোটিন। তাই ডিমকে খুবই পুষ্টিকর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।
তবে নিম্নমানের ডিম আপনার স্বাস্থ্যের জন্য হিতে বিপরীত হতে পারে। তাই ডিম খাওয়ার আগে তা পঁচা নাকি ভালো তা যাচাই করে নেওয়া উচিত। স্বাস্থ্য বিষয়ক ওয়েবপোর্টাল হেলথলাইন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিমের গুণগতমান পরীক্ষা করার খুব সহজ একটি উপায় রয়েছে। এর জন্য প্রয়োজন পড়বে কেবল এক গ্লাস পানি।
এক গ্লাস পানি নিন। গ্লাসের পানি যেন অর্ধেকের চেয়ে কিছুটা বেশি ভর্তি হয়। এবার একটি ডিম নিয়ে গ্লাসের পানির মধ্যে রাখুন। পানিতে ডুবিয়ে দেওয়ার পর ৩টি অবস্থা দেখা যেতে পারে। ডিমটি যদি পানির একেবারে নিচে চলে যায় তাহলে নিশ্চিত হতে পারেন যে ডিমটি ভালো। কিন্তু এর ব্যতিক্রম হলে ডিম খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিমটি যদি পানির নিচে গিয়ে উল্লম্বভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে এর মানে হলো ডিমটি অনেক পুরোনো এবং এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আর যদি দেখা যায় ডিম পানির ওপরে ভাসছে বা উপরে আসছে তাহলে ডিমটি পচা হওয়ার সম্ভাবনাই বেশি।
পচা ডিম চেনার আরো কিছু উপায় রয়েছে। যেমন-
* ডিম আলতো করে ঝাঁকিয়ে দেখুন। পচা ডিম থেকে তুলনামূলক বেশি শব্দ আসবে। দোকান থেকে ডিম কেনার সময়তেও এই টোটকা কাজে লাগাতে পারেন।
* ডিম ফাটানোর পর যদি দেখেন সাদা অংশ ঘন, তা হলে বুঝবেন ডিম টাটকা। ডিম যত পুরোনো হয়, এই সাদা অংশ তত পাতলা হতে থাকে। ডিমে যদি কালো বা সবুজ ছোপ দেখেন তাহলে বুঝবেন ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে ডিমে।
* একটি সমান প্লেটের ওপর ডিম ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












