নববর্ষ তথা পহেলা বৈশাখ উদযাপনকারীরা মূলত পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহা অস্বীকারকারী
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَدِمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَـهُمْ يَوْمَانِ يَلْعَبُوْنَ فِيْهِمَا فَقَالَ مَا هٰذَانِ الْيَوْمَانِ، قَالُوا كُنَّا نَلْعَبُ فِيْهِمَا فِي الْـجَاهِلِيَّةِ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ اللهَ قَدْ اَبْدَلَكُمْ بِـهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْاَضْحٰى وَيَوْمَ الْفِطْرِ.
অর্থ : হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মদীনা শরীফ তাশরীফ মুবারক নিয়ে দেখতে পেলেন সম্মানিত মদীনা শরীফ উনার অধিবাসীরা দু’দিন খেলাধুলা করেন। তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এ দু’টি দিন কি? উনারা বলেন, আমরা এ দু’দিন জাহেলী যুগ থেকেই খেলাধুলা করে আসছি। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এই দু’দিনের পরিবর্তে তার চেয়ে উত্তম দু’টি দিন দিয়েছেন- ঈদুল আদ্বহা ও ঈদুল ফিতর। ”(আবূ দাঊদ শরীফ : হাদীছ শরীফ নং ১১৩৪, মুসনাদে আহমদ শরীফ : হাদীছ শরীফ নং ১৩২১০, মুস্তাদরাক লি হাকিম শরীফ : হাদীছ শরীফ নং ১১২৪)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফখানা দ্বারা যে দুটি কুফরী দিবস বাতিল ঘোষণা করা হয় তাহলো-‘নওরোজ’ বা নববর্ষ। অর্থাৎ বছরের প্রথম দিন এবং ‘মিহিরজান’।
এই দুটি দিবস সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَنَافٰى اَرْضَ الْاَعَاجِمِ فَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمَهْرِجَانِـهِمْ حُشِرَ مَعَهُمْ.
অর্থ : হযরত আব্দুল্লাহ ইবেন আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে অনারব দেশ বিচরণ করে, অতঃপর তাদের নওরোজ ও মিহিরজান উদযাপন করে, তাদের সাথে তাকে হাশরে উঠানো হবে। (সুনানে বায়হাক্বী শরীফ ২য় খ-, ৩২৫ পৃষ্ঠা)
উপরোক্ত হাদীছ শরীফদ্বয় উনাদের আলোকে এটা সুস্পষ্ট যে, যারা ‘নওরোজ’ বা নববর্ষ উদযাপন করে থাকে তারা মূলত পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আদ্বহা স্বীকার করে না। কেননা পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আদ্বহা এসেছে ‘নওরোজ’ বা নববর্ষ এবং ‘মিহিরজান’কে রহিত করতে।
তাই যারা ‘নওরোজ’ বা নববর্ষ উদযাপন করে থাকে তারা একদিকে যেমন পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আদ্বহা অস্বীকারকারী। তেমনি তারা আইয়ামে জাহলিয়াত বা জাহেলী যুগের অন্ধকারেই নিপতিত আছে।
অথচ সম্মানিত দ্বীন ইসলাম সমস্ত জুলমত বা অন্ধকারকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে নূর বা আলো প্রজ্জলিত করেছে।
সুতরাং মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে ‘নওরোজ’ বা নববর্ষ নামক অন্ধকার থেকে সম্মানিত দ্বীন ইসলাম উনার দিক প্রর্ত্যাবর্তন করার তাওফীক্ব দান করুন। আমীন।
-মুহম্মদ জুলহাজুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকল বিপদ-আপদে মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই স্বরণ; এবং তাতেই মুক্তি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শাহিদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












