নতুন রাজনৈতিক দল সমালোচনা সহ্য করতে পারে না -ছাত্রদল সেক্রেটারি
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিশ্ববিদ্যালয়
সংবাদদাতা:
ছাত্রদলের
কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দীন নাসির বলেছেন, নতুন রাজনৈতিক দল কোনোভাবেই তাদের
সমালোচনা সহ্য করতে পারে না। তাদের সমালোচনা করলে পুরাতন রাজনৈতিক দলের ভুল ধরিয়ে জাস্টিফাই
করার চেষ্টা করে। আমাদের সার্বিকভাবে মনে হয়েছে নতুন রাজনৈতিক দল কোনোভাবেই নতুন বন্দোবস্ত
বাস্তবায়ন করতে পারেনি। বরং আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতেই নতুন রাজনৈতিক
দল গঠন করেছে।
গত বৃহস্পতিবার
(১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও ইফতার
মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাসির
উদ্দিন বলেন, একটি শ্রেণি বাংলাদেশের গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করার প্রবণতা
তৈরি করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে ইতোমধ্যে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে।
কিন্তু নতুন রাজনৈতিক দলে আমরা নতুনত্ব কিছুই দেখিনি। বরং প্রেসিডেন্ট জিয়াউর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে গ্রহণ করা পলিসি নতুন দল গ্রহণ করেছে। নতুন রাজনৈতিক
দলের সাংগঠনিক কাঠামোতেও আমরা নতুন কিছু পাইনি। তাদের নেতৃত্ব নির্বাচন গতানুগতিক ও
সিলেক্টিভ। তাদের ফরেন পলিসিতেও আমরা নতুনত্ব কিছুই পাইনি।
তিনি
বলেন, নতুন দলের প্রধান নাহিদ গণমাধ্যমে বলেছেন বাংলাদেশের ধনী ব্যক্তিরাই তাদের অর্থায়ন
করেছেন। বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তারা যারা গত ১৫ বছরে ফ্যাসিবাদ তৈরি করেছে।
সুতরাং ফ্যাসিবাদের দোসররাই যে নতুন দলকে অর্থ সরবরাহ করেননি এটি নাহিদদের স্পষ্ট করা
উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)