অস্থির চালের বাজার:
নতুন ধান না আসা পর্যন্ত স্বস্তির বার্তা নেই
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ আশির, ১৩৯২ শামসী সন , ১৭ মার্চ, ২০২৫ খ্রি:, ৩০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে কমেছে আলুর দাম। রাজধানীতে বিভিন্ন বাজারে মানভেদে আলু বিক্রি হচ্ছে কেজি ২৫ থেকে ৩০ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায়। আর টমেটোও পাওয়া যাচ্ছে কেজি ৩০ টাকায়। এসব পণ্য ক্রেতাদের কিছুটা স্বস্তি দিলেও বেশকিছু সবজির কেজি ১শ’ টাকার ওপর।
বেশ কয়েকটি সবজির দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে শ্যামলী কাঁচা বাজারে সবজি বিক্রেতা মামুন সংবাদকে বলেন, ‘নতুন প্রডাক্ট।’
সবজির দাম নিয়ে কথা হয় ওই বাজারের আরেক সবজি বিক্রেতা খোরশেদ আলমের সঙ্গে। সংবাদকে তিনি বলেন, ‘সাংবাদিক, অফিসার কারওয়ান বাজারে তদারকি করতে গেলে তখন ব্যবসায়ীরা কম দাম বলে। সেই দাম অনলাইনে দেয়। ওই দাম শুনে কাস্টোমার আমাদের বলে কারওয়ান বাজারে যে সবজির কেজি ৩০ টাকা আপনারা তার দাম নেন ৬০ টাকা। এই নিয়ে কাস্টমারের সঙ্গে প্রায় ঝগড়া হয়।’
এ দেশের মানুষের প্রধান খাদ্য চাল। সেই চালই চড়া দামে বিক্রি হচ্ছে। চালের দামটা বাড়তে শুরু করেছে আমনের ভরা মৌসুম থেকে। এ পর্যন্ত কয়েক দফায় বেড়েছে দাম। এর মধ্যে সরু চালের দামই কেজিতে বেড়েছে ১৫ টাকা খোলা বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। মাঝারি মানের চাল ৬৫ থেকে ৬৮ টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়।
চালের দরদাম বেচা-বিক্রি নিয়ে কথা হয় রাজধানীর সেগুনবাগিচা কাঁচা বাজারের চাল বিক্রেতা নুরুল আলমের সঙ্গে। সংবাদকে তিনি বলেন, ‘সকাল থেকে এখন বিকাল ৪টা পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র আড়াই হাজার টাকা। এতো বড় একটা দোকান, বোঝেন তাহলে ব্যবসা কেমন হয়েছে। আর ইফতারির পর তো বেচা-কেনা তেমন আর হয়-ই-না।’
‘নতুন ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমার কোনো সম্ভবনা নাই,’ বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)