নতুন দাম নির্ধারণ, নির্ধারিত দামে সরাসরি ডিম আসবে আড়তে
উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। সরকার নির্ধারিত দামে আড়তে সরাসরি ডিম সরবরাহ করবে করপোরেট উৎপাদক ও খামারিরা।
ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ তথ্য জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান।
বৈঠক শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানান, সরকার নির্ধারিত দামে বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা, খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর মুরগি ও ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দেয় সরকার। ডিম উৎপাদকদের দেওয়া প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, ‘আমরা বলে দিয়েছি, এখানে দুটি অংশ আছে। একটি হলো সচেতনতা, আরেকটি ব্যবস্থা। ব্যবস্থা যদি নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমরা করতে বাধ্য হবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, ভোক্তা পর্যায়ে যৌক্তিক মূল্যে পণ্য পৌঁছানো। এটা আমাদের প্রধান কাজ, সেটাই আমরা চেষ্টা করছি। আমরা শতভাগ সফল হয়ে গিয়েছি, এটা আজ বলতে পারবো না। এটা কাজের পর বলা যাবে কতভাগ হয়েছে। বিশ্বাস-অবিশ্বাস করা নৈতিকতার প্রশ্ন! কথা দিয়ে যদি কথা না রাখে, তাহলে তো নৈতিকতা থাকল না।’
প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল জলিল বলেন, ‘আগামীকাল থেকে ডিমের উৎপাদক পয়েন্ট যেমন-টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ থেকে তেজগাঁও পাইকারি আড়তে আসতেই ডিম কয়েক হাত বদল হতো। সিদ্ধান্ত হয়েছে, করপোরেট ও খামারিরা সরাসরি গাড়ি দিয়ে আড়তে সরবরাহ করবে। এক সপ্তাহ পরে তারা বড় বড় মার্কেট যেমন- মোহাম্মদপুর টাউনহল, কৃষি মার্কেটসহ বিভিন্ন মার্কেটে সরবরাহ করবে। অর্থাৎ এই যে মাঝে দুই-তিন হাত বদল হতো এগুলো বাদ দিয়ে আজ তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, সরাসরি সরকার নির্ধারিত যে যৌক্তিক মূল্য সেই মূল্যে কাওরান বাজারে আগামিকাল থেকে ডিম সরবরাহ করবে। কাওরান বাজার থেকে ভোক্তা পর্যায়ে যেভাবে যায় সেভাবেই যাবে। আশা করি, এভাবে কয়েক হাত বদলের ঘটনা আমরা বন্ধ করে দিতে পারবো।’
সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ কামরুল হাসান বলেন, ‘ডিমের যে দাম নির্ধারণ করা আছে, সেখানে কিন্তু সব খরচ ধরেই নির্ধারণ করা হয়েছে। এই মূল্য আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করেছি। আজকেও কিন্তু মিটিংয়ে তারা বলেছে, যে এই মূল্য ঠিক আছে। কিন্তু এই সরবরাহ চ্যানেলের মধ্যে কিছু লোক ঢুকে গেছে, যারা কোনোভাবেই এই ব্যবসার সঙ্গে জড়িত না, তাদের কোনও ট্রেড লাইসেন্সও নেই। সেই লোকগুলো মাঝখান থেকে ঢুকে টাকা নিয়ে যাচ্ছে। এ কারণে ডিমের দাম বাড়ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। আশা করছি, দুই-এক দিনের মধ্যে সুফল আমরা পেয়ে যাবো।’
কারওয়ান বাজারে নেই ফার্মের মুরগির ডিম, আসেনি কোন ডিম বহনকারী ট্রাক:
রাজধানীর তেজগাঁওয়ের আড়তে গত সোমবার দিবাগত রাতেও ডিমের ট্রাক আসেনি। টানা দুই রাত তেজগাঁওয়ে ডিমের সরবরাহ আসেনি। ফলে পার্শ্ববর্তী কারওয়ান বাজারের কোনো দোকানে আজ গতকাল ইয়াওমুছ ছলাছা (মঙ্গলবার) সকালে ফার্মের মুরগির ডিম বিক্রি হতে দেখা যায়নি। দেশি মুরগি ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে, যদিও সরবরাহ কম।
ডিমের নির্ধারিত দর বাস্তবায়ন করতে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে কারণে তেজগাঁও আড়তের ব্যবসায়ীরা ডিম বিক্রি বন্ধ করে দিয়েছেন। যেসব বাজারের ব্যবসায়ীরা তেজগাঁও আড়ত থেকে মূলত ডিম সংগ্রহ করেন, সেইসব বাজারে ডিমের সংকট আছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।