নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়লে যা করবেন
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
নতুন জুতা পরলে অনেকের পায়ে ফোসকা পড়ে যায়। খুবই ব্যথা এবং যন্ত্রণায় ভুগতে হয় ফোসকা পড়লে। ফোসকা ফেটে গেলে আবার স্থানটি ঘা তে পরিণত হতে পারে। তাই ফোসকার বিষয়টি হেলাফেলায় নেওয়া উচিত নয়। জেনে নিন করণীয়।
১) ফোসকাতে ব্যান্ডেজ লাগিয়ে দিলে ঘষা খাওয়া থেকে রক্ষা পাবে। ব্যান্ডেজের আঠালো দুই প্রান্তকে এমনভাবে লাগিয়ে নিন যেন প্যাডের অংশটি ফোসকার ওপর উঁচু হয়ে থাকে। অর্থাৎ ব্যান্ডেজ দিয়ে ফোসকাকে এমনভাবে ঢেকে দিতে হবে যেন তা তাঁবুর মতো দেখায়। এই ঘরোয়া উপায়টি ফোসকাকে ঘষা খাওয়া, নোংরা বা জীবাণুযুক্ত কিছু থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি বাতাস চলাচলও নিশ্চিত করবে।
২) ফোসকার একটি জনপ্রিয় ঘরোয়া চিকিৎসা হলো ক্যাস্টর অয়েল। তুলা ক্যাস্টর অয়েলে ভিজিয়ে ফোসকায় লাগান। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।
৩) ফোসকাতে অ্যালোভেরা জেল লাগালে লালতা ও ফোলা দ্রুত কমে যায়।
৪) প্রয়োজনে ফোসকাকে ফেটে ফেলতে হবে। বিশেষ করে ফোসকাটি বড় হলে অথবা অস্বস্তিকর স্থানে ওঠলে। ফোসকাকে ফাটতে একটি সুইকে জীবাণুমুক্ত করুন। তারপর ফোসকাটিকে ফেটে পরিষ্কার করে ফেলুন। বাইরে বের হতে জুতা পরতে হলে ক্ষতস্থানটিকে ঢেকে ফেলুন। ঘরে থাকলে ক্ষতস্থানটি খোলা রাখুন, দ্রুত শুকাবে।
৫) নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন। এর ফলে এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
৬) জুতার যে জায়গাগুলো শক্ত বলে মনে হবে, ওই স্থানে ব্যান্ডেজ লাগিয়ে নিতে পারেন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












