রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
হিলাল

নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৪)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, সকাল ৫:৫১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৯
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৪)

আজীমাত (Ayimuth) কি?: চাঁদ প্রতি মাসে একই স্থানে দেখা যায় না। পশ্চিমে ডান ও বামে সরে সরে আসে। যখন আজীমাত ২৭০ ডিগ্রী বলা হবে তা হবে সরাসরি পশ্চিমে। ২৭০ এর বেশি আজীমাত হলে চাঁদ খুঁজতে হবে পশ্চিমের ডানে এবং ২৭০ এর কম হলে চাঁদ খুঁজতে হবে পশ্চিমের বায়ে।
আমাদের দেশ যখন চাঁদ দেখে তার দু’দিন পূর্বে সউদি আরব চাঁদ দেখতে পাবে না। এই দেখার পার্থক্য হবে ১ দিন।
অর্থাৎ কোন কারণে বাংলাদেশ দেখতে না পেলে আর সউদি আরব দেখলে তা পরের দিন সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই চাঁদ দেখা যাবে।
আর কখনও বাংলাদেশ আগে দেখলে সউদি আরব অবশ্যই আমাদের পরে দেখবে।
যদি শোনা যায় আমাদের দুদিন পূর্বে সউদি আরব চাঁদ দেখেছে তবে সে দাবি মিথ্যা।
৪) সউদি আরব কি প্রতি আরবী মাস আমাদের ১/২ দিন আগে শুরু করতে পারে?
কোন দেশে প্রথম চাঁদ দেখা যাবে তা নির্দিষ্ট নয়। সউদি আরবের পূর্বের কোন দেশ আগে চাঁদ দেখতে পারে বা সউদি আরবের পশ্চিমের কোন দেশ আগে চাঁদ দেখতে পারে। আবার কখনো সউদি আরবেও চাঁদ দেখা যেতে পারে। কিন্তু প্রতি মাসে সউদি আরব বাংলাদেশের পূর্বে চাঁদ দেখতে পারে না।
৫) পৃথিবীর যে কোন স্থানে চাঁদ প্রথম দেখা যেতে পারে।
৬) সব সময় পশ্চিম দিকে চাঁদ আগে দেখা যায় না।
অনেকেই মনে করেন, সউদি আরব আমাদের দেশের পশ্চিমে তাই সেখানে প্রথম চাঁদ দেখা যাবে। আসলে সকল দেশের পশ্চিমেই আরেকটি দেশ আছে। সুতরাং সউদি আরবেই প্রথম চাঁদ দেখা যাবে ধারনাটি সঠিক নয়। অনেকে সউদি আরবকে পৃথিবীর কেন্দ্র হিসেবে মনে করে নিয়ে ভাবেন চাঁদ হয়তো সেখানেই আগে দেখা যাবে। প্রকৃতপক্ষে চাঁদ দেখার বিষয়টি পৃথিবীর কেন্দ্রের সাথে সম্পর্কিত নয়। চাঁদ যে কোন মাসে যে কোন দেশেই প্রথম দেখা যেতে পারে। সউদি আরবই সর্ব প্রথম চাঁদ আগে দেখবে এই ধারনাটা সঠিক নয়।
৭) চাঁদ কোনদিকে উঠে?
চাঁদ সূর্যের মত পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। ২৯ দিনে আমরা যে বাঁকা চাঁদ পশ্চিমে দেখি তাও পূর্ব দিকে উদিত হয় কিন্তু দিনের আলোর কারণে তা আমরা দেখতে পাই না। চাঁদ সারাদিন আকাশে থেকে যখন পশ্চিমে অস্ত যেতে থাকে তখন তার প্রতিফলিত আলো আমাদের চোখে এলে আমরা চাঁদ দেখতে পাই।
৮) পৃথিবীতে একদিনে কি ঈদ পালন করা সম্ভব?
পৃথিবীর কোন অংশে দিন হলে অন্য অংশে থাকে রাত। ফলে ভৌগলিক কারণেই পৃথিবীতে একদিনে ঈদ পালন করা সম্ভব নয়।
৯) সউদি আরবের সাথে ঈদ বা রোযা পালন করা কতটা ঠিক?
অনেকে বলে থাকেন সউদি আরবে চাঁদ দেখার উপর সারা পৃথিবীতে ঈদ পালন করা উচিত। কিন্তু বাস্তবে বিষয়টি অবান্তর। ধরা যাক, সউদি আরবের আকাশেই প্রথম ঈদের চাঁদ দেখা গেলো। তাহলে সউদি আরবের পশ্চিমে অবস্থিত দেশগুলোতে সউদি আরবের সাথে একই দিনের সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও সউদি আরবের পূর্ব দিকের দেশগুলোকে পরবর্তী দিনের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ তাদের ঈদ একদিন পিছিয়ে যাবে। আর যদি তারা সউদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন বা পালন করতে চায় তাহলে তা হবে তাদের দেশ থেকে চাঁদ না দেখে ঈদ করার শামিল। কোন দেশ যদি সউদি আরবের আগেই চাঁদ দেখে থাকে তবে কি সে দেশ অপেক্ষা করবে সউদি আরবের চাঁদ দেখা পর্যন্ত? ধরা যাক, কোন এক রমাদ্বান শরীফ মাসের শেষে রিয়াদে প্রথম চাঁদ দেখা গেলো এবং ধরা যাক সেদিন সোমবার সন্ধ্যা, সময় ৫.৩০ মিনিট। তখন আর্জেন্টিনায় সময় সোমবার সকাল ১১.৩০ মিনিট।
রিয়াদের চাঁদ দেখা অনুযায়ী আর্জেন্টিনার মুসলমানগণ ঈদের নামায পড়তে চাইলেও তা সম্ভব নয়। কেননা তখন ঈদের নামাযের ওয়াক্ত থাকে না। আবার রিয়াদে পরের দিন মঙ্গলবার, ভোর ৬.৩০ মিনিটে যখন ঈদের জামায়াত হবে তখন আর্জেন্টিনায় মঙ্গলবার, রাত ১২.৩০ মিনিট। সে সময় ঈদের নামায পরা সম্ভব নয়। যেহেতু রিয়াদের সঙ্গে আর্জেন্টিনার সময়ের পার্থক্য ৬ ঘণ্টা সউদি আরবে যে সন্ধ্যায় চাঁদ দেখা যাবে তার ৬ ঘণ্টা পর আর্জেন্টিনায় চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে। সুতরাং আর্জেন্টিনাবাসী সোমবার, ভোর ৬.৩০ মিনিটে যখন নামায পড়বে তখন সউদি আরবে সোমবার দুপুর ১২.৩০ মিনিট।
চাঁদ নিয়ে কেন বিভ্রান্তি? নেপথ্যে কে?
কুরআন শরীফ-এ স্পষ্টভাবে বাঁকা চাঁদকে সময় নির্ধারণ করার মাধ্যম বলে উল্লেখ করা হয়েছে। অমাবস্যার চাঁদ, জোছনার চাঁদ, অর্ধ চন্দ্র, সূর্যাস্তের কিছু পূর্বে ডুবে যাওয়া চাঁদ, নির্দিষ্ট বয়সের চাঁদ এসবের উল্লেখ করা হয়নি। অথচ আজকাল সউদি ওহাবী ইহুদীদের মদদপুষ্ট খারিজী, রাফিজী, সালাফী, ওহাবী গং কুরআন শরীফ উনার এই আয়াত শরীফের মনগড়া ব্যাখ্যা করে তাদের বানানো নিয়মে মাস শুরু করে যাচ্ছে। আরবী মাসের ২৯তম তারিখে চাঁদ তালাশ করা এবং কোন কারণে চাঁদ দেখা না গেলে মাস ৩০ দিনে পূর্ণ করা শরীয়তের নির্দেশ।
এছাড়াও হাদীছ শরীফ-এ ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা চাঁদ দেখে রোযা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ করো। ”
সউদি ওহাবী সরকারের বানানো মনগড়া ক্যালেন্ডারের অনুসরণের কারণে প্রতি বছর হজ্জ বাতিল হচ্ছে, রোযা নষ্ট হচ্ছে, ঈদ বাতিল হচ্ছে। সউদি আরব ছাড়াও অনেক মুসলিম দেশেও চাঁদ দেখে আরবী মাস শুরু হচ্ছে না। চাঁদের তারিখ হেরফের করে সহজেই মুসলমানদের আমল নষ্ট করা যায়। তাই মুনাফিকদের সাথে নিয়ে কাফির-মুশরিকরা সারাবিশ্বে চাঁদ দেখে আরবী মাস শুরু করার শরীয়তের পদ্ধতির পরিবর্তে তাদের বানানো পদ্ধতি চাপিয়ে দিচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে সউদি ওহাবী ইহুদী সম্প্রদায়। এ ব্যাপারে এখনও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের মুসলমানগণ উদাসীন।
৫) আমাদের কি করণীয়:
চাঁদ বিষয়ে দৈনিক আল ইহসান শরীফ এবং আল বাইয়্যিনাত শরীফে চাঁদ বিষয়ক লেখা প্রকাশিত হয় সেগুলো পাঠ করা এবং মজলিশে আলোচনা করা।
সউদি ওহাবী ষড়যন্ত্রের বিষয়টি নিজে ভালো ভাবে জানা এবং মানুষকে জানানো।
এই বিষয়ে সিডি প্রকাশিত হয়েছে সেগুলো সংগ্রহ করা, দেখা এবং বোঝার চেষ্টা করা।
৬) রুইয়াতিল হিলাল মজলিশের একজন সম্মানিত সদস্য হিসেবে এর কার্যক্রমকে কিভাবে শক্তিশালী করা যায়।
সকলের উচিত হবে, রুইয়াতিল হিলাল মজলিশের একজন সম্মানিত সদস্য হওয়া। প্রতি মাসে চাঁদ তালাশ করে কেন্দ্রীয়ভাবে জানানো।
-আল হিলাল।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ৪ দিন আগে আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা ৫ দিন আগে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ১২ অক্টোবর, ২০২৬ আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা ১১ অক্টোবর, ২০২৬ পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ১৩ সেপ্টেম্বর, ২০২৬ আজ পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা আজ পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা ১২ সেপ্টেম্বর, ২০২৬ আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ১৩ আগস্ট, ২০২৬ পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ১৬ জুলাই, ২০২৬ আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ১৫ জুলাই, ২০২৬ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত। পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত। ২০ জানুয়ারি, ২০২৬ আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ১৯ জানুয়ারি, ২০২৬ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি আল ইহসান ডেস্ক: মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযর… ২৩ অক্টোবর, ২০২৫