রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
হিলাল

নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৩)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, সকাল ৫:৫২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৯
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৩)

যখন উদয়স্থলের পার্থক্য গ্রহণযোগ্য: স্বপক্ষে হাদীছ শরীফ:
নিজ নিজ অঞ্চলে বা দেশে চাঁদ দেখে মাস শুরু করার পক্ষে নীচে হাদীছ শরীফ উনার দলীল দেয়া হলো-
হযরত কুরাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শাম দেশে (বর্তমানে সিরিয়া) হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট কোন প্রয়োজনে প্রেরণ করা হলো। তিনি বললেন, “অতঃপর আমি আমার প্রয়োজন সমাধা করলাম এবং আমি শাম দেশে থাকা অবস্থায় পবিত্র রমাদ্বান শরীফ উনার চাঁদ উদিত হয়। আমি জুমুয়ার (বৃহস্পতিবার দিবাগত) রাতে চাঁদ দেখলাম। অতঃপর পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার শেষ দিকে পবিত্র মদীনা শরীফ আসলাম। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমাকে পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ সম্পর্কে প্রশ্ন করলেন যে আমরা শামে কখন চাঁদ দেখেছি। তখন আমি বললাম, আমরা চাঁদ দেখেছি জুমুয়ার রাতে। তখন তিনি আবার প্রশ্ন করলেন, আপনি কি চাঁদ দেখেছেন? আমি বললাম হ্যাঁ; আমি চাঁদ দেখেছি। মানুষেরাও চাঁদ দেখেছে এবং রোযা রেখেছে। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও রোযা রেখেছেন।
অতঃপর হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, কিন্তু আমরাতো চাঁদ দেখেছি শনিবার রাতে (জুমুয়াবার সন্ধ্যায়)। অতএব আমরা ৩০ দিন পূর্ণ হওয়া পর্যন্ত অথবা শাওওয়ালের চাঁদ দেখা পর্যন্ত রোযা রাখবো। তখন আমি (কুরাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) বললাম, হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চাঁদ দেখা ও উনার রোযা রাখা আপনার জন্য যথেষ্ট নয়? হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, না; আমাদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমনই নির্দেশ মুবারক করেছেন।
এখান থেকে আমরা পাই-
এক দেশের দেখা অন্য দেশে গ্রহণযোগ্য হয়নি।
এক দেশ বা অঞ্চল থেকে অন্য দেশের বা অঞ্চলের দূরত্ব ছিলো প্রায় ১ মাসের রাস্তা। ৫৪০ মাইলের অনেক অনেক বেশী
দেখার পার্থক্য ছিলো ১ দিন।
পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ মুবারক ছিলো চাঁদ দেখে মাস শুরু করা।

চাঁদ বিষয়ে আমাদের যা জানা জরুরী:

১) অমাবস্যা কি? অমাবস্যায় কি চাঁদ দেখা যায়?
নিচের ছবিটি দেখুন। ছবিতে চাঁদ মাঝে। পৃথিবী তার ডানে এবং সূর্য চাঁদের বামে। চাঁদ এখন সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করছে।
চাঁদের যে অংশ সূর্যের দিকে সেখানে সূর্যের আলো পড়াতে সেই অর্ধেক অংশ আলোকিত। কিন্তু পৃথিবীর দিকের অংশ অন্ধকার। এ সময় পৃথিবী থেকে চাঁদের অন্ধকার অংশ দেখা যায় না। এ অবস্থাকেই বলে অমাবস্যা।

২) নিউ মুন নয় জিরো মুন
৩) চাঁদের যে ইলম সংক্ষেপে আমাদের জানা প্রয়োজন।
নিউ মুন (New Moon) নয় জিরো মুন (Zero Moon)
নিউ মুন অর্থ নতুন চাঁদ অথচ এ চাঁদ দৃশ্যমান হয় না। তাকে অমাবস্যা বলে। জিরো মুন অর্থ চাঁদের বয়স ০ ঘণ্টা ০ মিনিট। তারপর একটি নির্দিষ্ট বয়সে পৌঁছলে চাঁদ দৃশ্যমান হয়।
Crescent Moon  বা বাঁকা চাঁদ: New Moon এরপর চাঁদ যখন দেখা যাওয়ার আকৃতিতে আকাশে উদয় হয় তখন তাকে ইংরেজীতে Crescent Moon এবং বাংলায় বাঁকা চাঁদ বলে। হিলাল বা বাঁকা চাঁদ কোন চন্দ্রমাস ২৯ দিন পূর্ণ হবার পর পশ্চিম আকাশে প্রথম দেখা যায় অথবা চন্দ্রমাস ৩০ দিন পূর্ণ হবার পর দেখা যায়।
বাঁকা চাঁদ বা হিলাল দেখার শর্তসমূহ কি কি?
চাঁদের বয়স: যখন অমাবস্যা সংঘটিত হয় তখন চাঁদের বয়স হয় শূন্য মিনিট। অমাবস্যার পর থেকেই চাঁদের বয়স বাড়তে থাকে এবং এক সময় দিগন্তরেখায় আমরা চাঁদকে দেখতে পাই। তাহলে চাঁদের সে বয়সটা কত? এখান থেকে আমরা একটা বিষয় নিশ্চিত যে ২৪ ঘন্টা বা ১ দিনের কম চাঁদের বয়স ঠিক কত হলে চাঁদ আকাশে প্রথম দেখা যাবে তা বলা মুশকিল। সাধারণভাবে চাঁদ দেখতে পাওয়ার সর্বনিম্ন বয়স ১৭ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৩/২৪ ঘণ্টা। আর সে কারণেই চাঁদ দেখতে পাবার জন্যে অন্যান্য অনেক শর্তসমূহের মধ্যে চাঁদের বয়স মাত্র একটি শর্ত।
চন্দ্র-সূর্যের কৌণিক দূরত্ব: অমাবস্যার সময় চাঁদ-সূর্যের কৌণিক ব্যবধান শুন্য ডিগ্রি। অমাবস্যার সময় চাঁদ যত সরে আসতে থাকে সূর্যের সাথে তার কৌণিক ব্যবধানও বাড়তে থাকে। বর্তমানে বায়ুমন্ডলের দূষণ, আলোর দূষণ এবং ধূলাবালির কারণে চাঁদ সূর্য থেকে ৯-১২ ডিগ্রী পর্যন্ত সরে আসলে তারপর চাঁদ দৃশ্যমান হয়। এই পরিমাণ কোণ তৈরী করতে চাঁদের লাগে প্রায় ১৭ থেকে ২৩ ঘণ্টা।
চাঁদের উচ্চতা: আমরা যখন খোলা মাঠের দিকে তাকাই, যেখানে আকাশটা যমীনের সাথে মিশে গেছে বলে মনে হয়, সে স্থানটিকে দিগন্তরেখা বা উদয় রেখা বলে। সাধারণত; যে চাঁদ সূর্যাস্তের সময় দৃশ্যমান হবে, সেই চাঁদকে ১০ ডিগ্রী উচ্চতায় বা তার চেয়েও অধিক উচ্চতায় অবস্থান করতে হয়। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তরেখার উপর ১০ ডিগ্রীর উপর অবস্থান করলে ধীরে ধীরে চাঁদ নীচের দিকে নামতে থাকে এবং কেবলমাত্র ভূমি থেকে ৪-৫ ডিগ্রী উপরে থাকে তখন ২৯ দিনের চাঁদকে দেখা যায়।
চাঁদ ও সূর্যের অস্ত যাওয়ার সময়ের পার্থক্য: চন্দ্র ও সূর্যের অস্ত যাওয়ার সময়ের পার্থক্য হয় যদি ৪০ মিনিট তবে প্রথম ১০ মিনিট এবং শেষ ১০ মিনিট চাঁদ দেখা যায় না। মাঝের ২০ মিনিটের মধ্যে শেষ ১০ মিনিটের মধ্যে চাঁদ দেখার সম্ভাবনা থাকে। সুতরাং যখন চন্দ্রাস্ত এবং সূর্যাস্তের সময়ের পার্থক্য ৪০ থেকে ৪২ মিনিটের মধ্যে হয় তবে সময়কে ৪ ভাগ করে তৃতীয় ভাগে চাঁদ খোঁজার জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে। সুতরাং শেষ সময়ের দিকে চাঁদ দেখার জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে।
☀ বাঁকা চাঁদ দেখার জন্য সাধারণত ১৫-৩৫ মিনিট ধৈর্য ধরতে হয়।
☀ একবার দেখে ফেলে চোখ সরিয়ে নিয়ে আবার তা দেখতে হবে।
☀ সব সময় না হলেও সচরাচর ২৯ দিনের চাঁদ হয় চিকন এবং অবস্থান করে দিগন্ত রেখার খুব কাছে এবং
☀ ৩০ দিনের পুরনো চাঁদ হয় তুলনায় বড় এবং অবস্থান করে উচ্চাকাশে।
-আল হিলাল।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ৪ দিন আগে আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা ৫ দিন আগে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ১২ অক্টোবর, ২০২৬ আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা ১১ অক্টোবর, ২০২৬ পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ১৩ সেপ্টেম্বর, ২০২৬ আজ পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা আজ পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা ১২ সেপ্টেম্বর, ২০২৬ আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ১৩ আগস্ট, ২০২৬ পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ১৬ জুলাই, ২০২৬ আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ১৫ জুলাই, ২০২৬ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত। পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত। ২০ জানুয়ারি, ২০২৬ আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ১৯ জানুয়ারি, ২০২৬ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি আল ইহসান ডেস্ক: মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযর… ২৩ অক্টোবর, ২০২৫