আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুল আহাদ (রোববার) ২৯ মাহে ছফর শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ অর্থাৎ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৬ ছালিছ ১৩৯৩ শামসী (২৫ আগস্ট, ২০২৫ খৃঃ) হবে পবিত্র সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ উনার ১লা তারিখ মুবারক।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র ছফর শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ২৭ ছালিছ ১৩৯৩ শামসী (২৬ আগস্ট, ২০২৫ খৃঃ) হবে সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ উনার ১লা তারিখ মুবারক।
উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩।
বাংলাদেশের জন্য ১৪৪৭ হিজরী সনের সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে ছফর শরীফ ১৪৪৭ হিজরী, ২৫শে ছালিছ ১৩৯৩ শামসী, ২৪শে আগস্ট ২০২৫ খৃঃ. ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ০৮ ডিগ্রী ৫১ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ৩০ ঘণ্টা ২৮ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে এবং চন্দ্রাস্ত ৭টা ০৭ মিনিটে অর্থাৎ ৪৩ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।
আজ চাঁদ অবস্থান করবে ২৭১ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৮২ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৪ ডিগ্রী ২০ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০১.৫৭% আলোকিত থাকবে।
আজ পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবে কম তবে আকাশ যথেষ্ট পরিষ্কার থাকলে শেষদিকে দেখা যেতেও পারে। তাই অত্যন্ত সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
আরও পড়ুন
সব ›
পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
আজ পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত।
আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
আল ইহসান ডেস্ক: মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।