নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
সত্য নাজাত দেয় আর মিথ্যা ধ্বংস করে-১
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنِ ابْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَـهْدِيْ إِلَى الْبِـرِّ وَإِنَّ الْبِـرَّ يَـهْدِيْ إِلَـى الْـجَنَّةِ وَمَا يَـزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَـتَحَرَّى الصِّدْقَ حَتّٰـى يُكْتَبَ عِنْدَ اللّٰهِ صِدِّيْـقًا وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَـهْدِيْ إِلَـى الْفُجُوْرِ وَإِنَّ الْفُجُوْرَ يَـهْدِيْ إِلَـى النَّارِ وَمَا يَــزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَـتَحَرَّى الْكَذِبَ حَتّٰـى يُكْتَبَ عِنْدَ اللّٰهِ كَذَّابًا. (بـخاری شریف)
হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনার জন্য আবশ্যক হলো সত্যকে আঁকড়িয়ে ধরা। কারণ সত্য মানুষকে পূণ্যের বা নেক কাজের পথ দেখায়। আর নেক কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। আর মানুষ যখন সর্বদা সত্য কথা বলে বা বলার চেষ্টা করে, অবশেষে সে মহান আল্লাহ পাক উনার কাছে ছিদ্দীক্ব হিসেবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ! আর তোমরা মিথ্যা বলা থেকে নিজেকে রক্ষা করো। নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপাচারের পথ প্রর্দশন করে। যে ব্যক্তি সর্বদাই মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার কোশেশ করে, অবশেষে সে মহান আল্লাহ পাক উনার নিকট মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়। নাঊযুবিল্লাহ!
[বুখারী শরীফ]
পবিত্র হাদীছ শরীফের ব্যাখ্যায় বলা হয়েছে,
اَلصِّدْقُ يُـنْجِيْ وَالْكِذْبُ يُـهْلِكُ
সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।
পরিতাপের বিষয় হলো, মানুষ কথায় কথায় মিথ্যা বলে। বর্তমানে মিথ্যা বলা যেন মামুলি ব্যাপার। অথচ মিথ্যাবাদীদের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
لَعْنَتَ اللّٰهِ عَلَى الْكَاذِبِيْـنَ ﴿৬১﴾ سورة آل عمران
মিথ্যাবাদীদের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত। [সূরা আলে-ইমরান শরীফ: ৬১]
কিতাবে বর্ণিত আছে,
اِنَّـمَا الْكِذْبُ لِكُلِّ الذُّنُـوْبِ اُمٌّ
নিশ্চয়ই মিথ্যা সমস্ত গুনাহর মূল। যেহেতু মিথ্যা সমস্ত পাপের মূল এবং মিথ্যাবাদীদের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত তাই বান্দা-বান্দীর উচিৎ মিথ্যা পরিহার করা। কোনো অবস্থায় মিথ্যার আশ্রয় না নেয়া। কোনো ব্যক্তি যখন মিথ্যা বলে তখন ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তার থেকে দূরে চলে যান।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ الله تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ اِذَا كَذَبَ الْعَبْدُ تَـبَاعَدَ عَنْهُ الْمَلَكُ مَيْلًا مِنْ نَــتْـنِ مَا جَاءَ بِهٖ. (رواه ترمذی)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মানুষ যখন মিথ্যা বলে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মিথ্যার দূর্গন্ধে এক মাইল দূরে চলে যান। নাঊযুবিল্লাহ!
(তিরমিযী শরীফ)
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।