ধোঁয়ায় ঢেকে গেছে ওয়েস্টার্ন কানাডা, আলবার্টায় বেড়েছে তীব্রতা
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ কানাডা। চলমান এই দাবানলের জেরে দেশটির ওয়েস্টার্ন কানাডা ধোঁয়ায় ঢেকে গেছে। এছাড়া আলবার্টা প্রদেশে আবারও দাবানল ছড়িয়ে পড়েছে।
চলমান ভয়াবহ দাবানল সোমবার ওয়েস্টার্ন কানাডাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলেছে। এছাড়া উত্তর আমেরিকার এই দেশটির প্রধান তেল উৎপাদনকারী প্রদেশ আলবার্টাতে আবারও দাবানল ছড়িয়ে পড়েছে।
কানাডার দাবানলে ইতোমধ্যেই দেশটির প্রায় ৪৮ লাখ হেক্টর (৪৮ হাজার বর্গ কিলোমিটার) এলাকা পুড়ে গেছে। যা পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডসের চেয়েও বড় এলাকা।
গ্রীষ্মকালে কানাডায় দাবানল নিয়মিত বিষয়। তবে বর্তমানে যে ধরনের দাবানল দেখা যাচ্ছে এবং মৌসুম শুরুর আগেই এটি শুরু হওয়া একেবারেই নজিরবিহীন। সোমবার কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার জানিয়েছে, বর্তমানে কানাডাজুড়ে প্রায় ৪৪৯টি আগুন জ্বলছে। এর মধ্যে ২১৯টি আগুন নিয়ন্ত্রণের বাইরে।
কানাডার ফেডারেল আবহাওয়াবিদ জেরাল্ড চেং বলেছে, ‘পশ্চিম কানাডার দিকে তাকালে দেখা যাবে- এটি সম্পূর্ণরূপে ধোঁয়ায় ঢেকে গেছে এবং এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। ধোঁয়ার ঝুঁকি খুব বেশি কারণ বাতাস সত্যিকার অর্থেই আলবার্টাজুড়ে মঙ্গলবার পর্যন্ত এই ধোঁয়া উড়িয়ে নেবে।’
আবহাওয়াবিদ জেরাল্ড চেং বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে প্রদেশটিতে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বজ্রপাতের ফলে নতুন করে আগুন জ্বলা বা দাবানল সৃষ্টির ঝুঁকি থাকে।
রয়টার্স বলছে, আলবার্টা, নোভা স্কটিয়া এবং কুইবেকে প্রায় ৫ হাজার অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন রয়েছে।
..........
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)