ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
তীব্র সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে এলে তা উপগ্রহ ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্যাহত হতে পারে সম্প্রচার। এ ছাড়া রাডার ও বিদ্যুৎ গ্রিডের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। নাসা জানিয়েছে, ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে এসব ফ্লেয়ারের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এটি ২০২৪ সালের অক্টোবরের পর ২০২৪-এর পর সবচেয়ে উজ্জ্বল সোলার ফ্লেয়ার। আর ১৯৯৬ সাল থেকে আধুনিক উপগ্রহ পর্যবেক্ষণ শুরু হওয়ার পর রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ২০টি ফ্লেয়ারের অন্যতম।
সূর্য প্রায় প্রতি ১১ বছর অন্তর তীব্র ক্রিয়াকলাপের চক্রের মধ্য দিয়ে যায়, যা ‘সোলার ম্যাক্সিমা’ নামে পরিচিত। বর্তমান সৌরঝড় সেই চক্রেরই অংশ। নাসা বলেছে, ‘একটি সোলার ফ্লেয়ার নির্গত হওয়ার সময় যে বিস্ফোরণ হয়, তার মাধ্যমে ১০০ কোটি পারমাণবিক বোমার মতো শক্তি উৎপন্ন হয়।’
সৌরঝড়ের ফলে সরাসরি মানুষের শারীরিক ক্ষতি না হলেও থমকে যেতে পারে প্রযুক্তিনির্ভর জীবন। বিজ্ঞানীরা বলেছে, সৌরঝড়ের ফলে বায়ুম-লের আয়নোস্ফিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় উচ্চ কম্পাঙ্কের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটগুলো বিকল হতে পারে। এতে টেলিভিশন সিগন্যাল এবং জিপিএস ব্যবস্থায় বড় ধরনের গোলমাল দেখা দিতে পারে। জিপিএস বিঘিœত হলে সমুদ্রে জাহাজ বা মাঝ আকাশে বিমানে দিকনির্ণয় করা অসম্ভব হয়ে পড়বে। শক্তিশালী সৌরঝড় পৃথিবীর পাওয়ার গ্রিডগুলোতে অতিরিক্ত চাপ তৈরি করে বড় ধরনের ব্ল্যাকআউটও ঘটাতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, এই সৌরঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে মেরুপ্রভা বা ‘অরোরা’র উজ্জ্বলতা বহুগুণ বেড়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












