ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ‘ক্রাথন’
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভয়ঙ্কর শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। ধেয়ে আসছে ক্যাটাগরি-৪ হারিকেনের মতো শক্তিশালী এ টাইফুন। প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে আজ ইয়াওমুল আরবিয়া (বুধবার) (০২ অক্টোবর) তাইওয়ানের উপকূল অঞ্চলে তা-ব করার সম্ভাবনা রয়েছে ক্রাথুনের।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাইওয়ান কর্তৃপক্ষ গত সোমবার টাইফুন ক্রাথনের সতর্কতা জারি করেছে। এ টাইফুনকে ক্যাটাগরি-৪ হারিকেনের মতো শক্তিশালী উল্লেখ করে বলা হয়েছে, প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে ঘনবসতিপূর্ণ পশ্চিম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ক্রাথন আজ বুধবার বিকেলে প্রধান বন্দর শহর কাওশিউংয়ে আঘাত হানবে। পরে উত্তর-পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করবে। ট্রপিক্যাল স্টর্ম রিস্ক অনুসারে, এটি কেন্দ্রের কাছে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা (১২৫ মাইল) এর বেশি বেগে বয়ে যেতে পারে।
সিডব্লিউএ এর আবহাওয়াবিদ জিন হুয়াং বলেছে, ‘টাইফুনের প্রভাব ক্রমবর্ধমান বড় হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ১৫০ কিলোমিটারের বেশি (৯৩ মাইল প্রতি ঘণ্টা) তীব্র বাতাসের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করছি।’
সে সাংবাদিকদের বলেছে, ‘শহরটি একটি ধ্বংসাত্মক ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত এক হাজার ৬৯০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ টাইফুন ক্র্যাথনের পথ কাওশিউংয়ে একটি বড় বিপর্যয় ঘটতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন।’
জানা গেছে, ভয়ংকর এই গযব মোকাবিলার জন্য তাইওয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে এক হাজারের বেশি রাবার বোট এবং ১৫ হাজার সৈন্য তাইওয়ানজুড়ে প্রস্তুত রেখেছে।
এ প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেছে, ‘সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যে কোনো সময় সহায়তা করতে প্রস্তুত।’প্রাকৃতিক এ প্রতিকুল পরিবেশের কারণে তাইওয়ানের দূরবর্তী দ্বীপ অভিমুখে চলাচল করা নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)