ধূমকেতু নিশিমুরা দেখা গেছে
, ২৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ রবি’ ১৩৯১ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আরেকটি বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। এক মাস আগে আবিষ্কৃত নিশিমুরা নামে একটি ধূমকেতু গতকাল পৃথিবী অতিক্রম করে। এ সময় খালি চোখে দেখা যায় সবুজ এই ধূমকেতু।
জাপানি জ্যোতির্বিদ হিদিও নিশিমুরা গত ১১ আগস্ট রাতে প্রথম এই ধূমকেতুর সন্ধান পান। অত্যাধুনিক একটি টেলিস্কোপ ক্যামেরার মাধ্যমে ধূমকেতুটির ছবি তোলেন তিনি। তাই তার নামেই করা হয় এটির নামকরণ। বরফ আর পাথরের বলাকৃতির এই ধূমকেতুর আকার এক কিলোমিটার।
বিজ্ঞানীরা বলছেন, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পৃথিবী থেকে ১২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূর দিয়ে নিশিমুরা পৃথিবীকে অতিক্রম করে। এ সময় এটির গতি থাকবে ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার মাইল। নিশিমুরা নামের এই ধূমকেতু ৪৩৭ বছর পর আবারও পৃথিবী থেকে দেখার সুযোগ পাওয়া যাবে।
জোতির্বিবেদরা বলছে, খালি চোখে নিশিমুরা দেখা যায়। টেলিস্কোপ প্রয়োজন হবে না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, সৌরজগৎ অতিক্রমের সময় নিশিমুরা আরও উজ্জ্বল হবে।
প্যারিস অবজারভেটরির জ্যোতিঃপদার্থবিদ নিকোলাস বিভার বলে, এটা সত্যিই ব্যতিক্রমী একটি ঘটনা। সন্ধান পাওয়ার পর এত দ্রুত ধূমকেতুর সর্বোচ্চ দৃশ্যমান হওয়ার এমন ঘটনা বিরল।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের জ্যোতিঃপদার্থবিদ্যাবিষয়ক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ব্রাড গিবসন। এ প্রসঙ্গে সে বলেছে, ‘যদি আমি এভাবে বলি যে ধূমকেতু নিশিমুরা দেখতে পাওয়ার সুযোগ একজন মানুষের জীবনে একবারই আসবে, তাহলে বোধ হয় বাড়িয়ে বলা হবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)