ধানের তুষ দিয়ে বাড়ি নির্মাণ
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলের কায়জাল-কিয়া গ্রামে আকমাতবেকের বাড়ি। বাড়িটি দেখতে খুবই সাধারণ মনে হলেও একেবারে সাধারণ নয়। বাড়িটি তৈরি করা হয়েছে ধানের তুষ দিয়ে। পরিবেশবান্ধব উপকরণ দিয়ে বানানো এ ধরনের বাড়িগুলো কিরগিজস্তানে জনপ্রিয় হচ্ছে। এমন পরিবেশবান্ধব বাড়ি সেখানে আলাদা গুরুত্ব পাচ্ছে।
এ ধরনের বাড়ি ব্যবহারের আগে নানা বিকল্প নিয়ে চিন্তাভাবনা করেছিলেন বাড়ি নির্মাতা আকমাতবেক। শেষ পর্যন্ত ধানের তুষের ব্লক দিয়ে বাড়ি বানানোর সিদ্ধান্ত নেন তিনি। তার মতে, এটাই সেরা বিকল্প। তুলনামূলক সস্তাও। নির্মাণকাজে সুবিধা ও স্বল্প খরচের কারণে নির্মাতাদের কাছে তুষের ব্যবহার দিন দিন সুবিধাজনক ও জনপ্রিয় হয়ে উঠছে।
আকমাতবেক বলেন, ‘মানুষ আগে এটা সম্পর্কে জানতো না। এখন তারা চোখের সামনে এই বাড়ি দেখে আগ্রহী হয়ে উঠছে।
ধানের তুষ দিয়ে বাড়ি তৈরির ব্লক বানানোর কাজে অগ্রপথিকদের একজন নুর সুলতান তাবালদেয়েভ। স্থানীয় বাতকেন এলাকায় তার বাড়ি। সেখানেই একটি ওয়ার্কশপ রয়েছে তার। ওই ওয়ার্কশপে পরিবেশবান্ধব তুষের ব্লক বানান শ্রমিকরা। সাধারণত ধানের তুষ ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়। সেগুলোকেই কাজে লাগাচ্ছেন তিনি।
নুর সুলতান জানান, একেকটি ব্লকের ৬০ শতাংশ থাকে ধানের তুষ। বাকিটা কাদা, সিমেন্ট আর রাসায়নিক মুক্ত আঠা। সব মিশিয়ে শুকানোর পর এই ব্লক সিমেন্টের মতো ভীষণ শক্ত হয়ে যায়। শ্রমিকরা কাজ করার সময় মাস্ক ব্যবহার করেন।
শৈশবে বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করতেন নুর সুলতান। তখনই প্রচলিত কংক্রিটের বদলে বিকল্প কিছু দিয়ে বাড়ি বানানোর ভাবনা তার মাথায় চেপে বসে। গত ৫ বছরে ৩০০ ঘর বানিয়েছেন নুর সুলতান। প্রথমটি বানিয়েছিলেন কাঠের গুঁড়া দিয়ে। পরে সেটাও বদলে নেন। এখন ধানের তুষের ব্লক দিয়ে বাড়ি বানানোর কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তিনি।
ধানের তুষের ব্লক দিয়ে বানানো বাড়ি শীতকালে বেশ উষ্ণ থাকে। আর গরমে ঠিক উল্টো। তখন বাড়ি থাকে শীতল। এর ফলে কম কয়লা ব্যবহার করতে হয়। জ্বালানির খরচ বাঁচে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।