বাংলাদেশে সহিংসতা :
দ্রুত বিশদ তথ্য প্রকাশের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯২ শামসী সন , ২৮ জুলাই, ২০২৪ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার। এসব ঘটনার ‘নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ’ তদন্তেরও দাবি জানিয়েছে সে।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেছে, আমরা বুঝতে পারছি, অনেক লোক সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর মাধ্যমে সহিংস আক্রমণের শিকার হয়েছে এবং তাদের রক্ষার জন্য কোনো চেষ্টা করা হয়নি। অন্তত দুজন সাংবাদিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক হাজার। বিরোধী দলীয়সহ কয়েকশ লোককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারকে অবশ্যই নিহত, আহত বা আটক ব্যক্তিদের বিবরণ প্রকাশ করতে হবে।
এছাড়া, বাংলাদেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করতে সরকারের প্রতি আহ্বান জানায় ভলকার। সে বলেছে, দীর্ঘ সময়ের জন্য ‘ইচ্ছাকৃতভাবে’ ইন্টারনেট বন্ধ করার মতো পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এটি মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান জানানোর ব্যাপারে রাষ্ট্রের বাধ্যবাধকতাকেও প্রভাবিত করে।
এ ধরনের পদক্ষেপে সংগঠন ও আন্দোলন করার স্বাধীনতা, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন অর্থনৈতিক অধিকার লঙ্ঘন হয় বলে উল্লেখ করেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)