দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই
প্রশাসনে দ্রুতহারে কমছে অতিরিক্ত সচিবের পদ। নিয়মিত পদোন্নতি না হওয়ায় একদিকে কর্মকর্তাদের সংখ্যা কমছে। অন্যদিকে, বিভিন্ন প্রতিষ্ঠান ধুঁকছে কর্মকর্তার অভাবে। ৪১৮টি অতিরিক্ত সচিবের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন ৩২৩ জন। যা আগামী মাসে এ সংখ্যা হবে ২৬০ জন। ফলে দেড় শতাধিক অতিরিক্ত সচিবের শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ নেই জনপ্রশাসনের।
আবার নির্বাচনের তফসিল হয়ে গেছে বলে আরও গা ছাড়া ভাব বিরাজ করছে। অনেক কাজে স্থবিরতাও দেখা গেছে। এজন্য দ্রুত অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রশাসনিক স্থবিরতা কাটানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরই একবার অতিরিক্ত সচিবদেরও পদোন্নতি হয়ে থাকে। ২০২৩ সালে মে মাসে ১৮ বিসিএস ব্যাচকে অতিরিক্ত সচিব করা হয়েছিল।
এর মধ্যে ১৯ মাস পার হলেও ২০তম ব্যাচকে পদোন্নতি দেওয়া হয়নি। কয়েকবার উদ্যোগ নিয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বৈঠক করলেও তা আলোর মুখ দেখেনি। নির্বাচনের আগে অন্তর্র্বতী সরকার পদোন্নতি না দিতে চাইলেও এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো যৌক্তিকতা তুলে ধরতে পারেনি। এখন তফসিল হয়ে গেছে। রেওয়াজ অনুযায়ী তফসিলের পর আর পদোন্নতি দেওয়া হয় না। তবে পদোন্নতির ক্ষেত্রে আইনি বাধা নেই।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।