মহিলাদের পাতা
দ্বীন ইসলাম বিমুখতা ও অশ্লীল সাংস্কৃতিক আগ্রাসন নারী নির্যাতনের মূল কারণ:
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
মিডিয়ার অশ্লীলতা
বর্তমানে বিভিন্ন অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অশ্লীলতাকে বিনোদনের ক্ষেত্র হিসেবে আকর্ষণীয় করে উপস্থাপন করছে। বিশ্বব্যাপী বর্তমান মিডিয়া বিয়ে বহির্ভূত অনৈতিক সম্পর্ককে খুব সহজভাবে তুলে ধরছে। ফলে সমাজে হাজারো সমস্যার সৃষ্টি হচ্ছে এসব অবৈধ সম্পর্ক থেকে। পর্নোগ্রাফিতে আসক্তের সংখ্যা ভয়াবহ আকারে বেড়ে যাচ্ছে। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যেও আসক্তির মাত্রা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। সম্পর্কগুলো দিন দিন জটিল আকার ধারণ করছে। পর্নোগ্রাফির আসক্তি তৈরীর কারণে তা সম্পর্কচ্ছেদের করুণ পরিণতিতে গিয়ে শেষ হচ্ছে। মিডিয়া পর্নোগ্রাফি ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধকে কিশোর-কিশোরী, যুবক-যুবতী এমনকি শিশুদেরও হাতের নাগালে পৌঁছে দিয়েছে। এসব অশ্লীলতা একসময় পশ্চিমা দেশগুলোতে থাকলেও মুসলমানদের চরিত্রহীন করতে এখন মুসলিম দেশগুলিতেও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হয়েছে। যোগাযোগ মাধ্যমের সুযোগ নিয়ে তা মুসলিম দেশগুলোর নৈতিক মূল্যবোধকে কলুষিত করছে। বর্তমানে আমাদের দেশে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো খুব দ্রুত ছড়াচ্ছে।
সম্মানিত দ্বীন ইসলাম এসব অশ্লীলতাকে হারাম করেছেন। মহান আল্লাহ পাক তিনি এ বিষয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, ‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি এবং মহান আল্লাহ পাক তিনি জানেন, তোমরা জান না। (পবিত্র সূরা নূর শরীফ, পবিত্র আয়াত শরীফ ১৯)।
পবিত্র সূরা লুকমান শরীফ উনার ৬নং পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেছেন ‘তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। ’
সম্মানিত দ্বীন ইসলাম হালাল করেছে বিয়ের মতো পবিত্র সম্পর্ককে। অথচ মিডিয়ার কারণে বিয়ে বহির্ভূত অবৈধ সম্পর্ক এখন গুরুতর সামাজিক সমস্যা হয়ে উঠেছে। মিডিয়াকে বলা হয়, সমাজের দর্পণ। মিডিয়া সমাজকে সঠিক পথে পরিচালিত করার সম্মানিত শরীয়ত সম্মত দিকনির্দেশনা দিতে পারে। আবার ধ্বংসাত্মক পথেও ঠেলে দিতে পারে। মুসলিম বিশ্বের মধ্যে যে বিভেদ এবং অনৈক্য তা অনেকাংশেই মিডিয়ার প্রচারিত ভোগবাদী জীবন ব্যবস্থার দিকে আকৃষ্ট হবার কারণেই ঘটছে। একটি দেশের মিডিয়া জগৎ যদি অশ্লীলতায় আক্রান্ত হয়, সেই দেশের যুবসমাজ তিলে তিলে ধ্বংসের দিকে যেতে বাধ্য। বর্তমানে আমাদের দেশে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো খুব দ্রুত ছড়াচ্ছে।
গণমাধ্যমে অশ্লীলতা সমাজকে কী পরিমাণ কলুষিত করে নব্বই দশকের শেষ ভাগ থেকেই বুঝা যাচ্ছিল। তখন থেকেই এ দেশের চলচ্চিত্রে শুরু হয়েছিল লাগামছাড়া অশ্লীল ছবির ছড়াছড়ি। যার পরিণামে দেশের যুবসমাজের মধ্যে চরম অবক্ষয় দেখা দিয়েছিল, যেটা এখন লাগামহীন হয়েছে। দেশে সম্ভ্রমহরণ এখন নিয়ন্ত্রণহীন। নানা অপরাধ প্রবণতাও বাড়ছে উদ্বেগজনক হারে।
পাকিস্তান আমলে আমাদের দেশের বুদ্ধিজীবীরা লাহোরের সিনেমার বিরুদ্ধে যতটা সোচ্চার ছিল তারাই আজ অতিমাত্রায় ভারতপ্রেমিক। সে দেশ থেকে অসংখ্য অশ্লীল ম্যাগাজিন এবং অশ্লীল বই পুস্তক বাংলাদেশে আসছে। অথচ কলকাতার কলেজস্ট্রিট সড়কে হেঁটে বইয়ের দোকানগুলোতে বাংলাদেশের কোনো বইপুস্তক পত্রপত্রিকা খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশের ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীরা ভালো থাকতে পারছে না। ইন্টারনেট এবং নানারকম অশ্লীল ওয়েব সাইটে এমনসব দৃশ্য দেখানো হয়, যা একটি সুস্থ মনকে অসুস্থ বানিয়ে ফেলে। আর মিডিয়া এসব ছবি ভাইরাল করে সুস্থ মনকে অসুস্থ করার জন্য আরো একধাপ এগিয়ে দেয়। দেশের জাতীয় দৈনিকগুলো প্রায় সময়ই নায়ক নায়িকাদের অশ্লীল ছবি ছাপছে। নোংরামীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অথচ দেশে পর্নোগ্রাফির বিরুদ্ধে আইন থাকলেও এসব বন্ধে তেমন কোন ব্যবস্থা নেয়া হয় না। আইনশৃঙ্খলা বাহিনীও এসব ব্যাপারে নীরব থাকে।
-উম্মু সাদিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












