দ্বিগুণ দামেও পাওয়া যাচ্ছে না এলপি গ্যাস, ‘জিম্মি’ সাধারণ মানুষ
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজধানীর বেশিরভাগ এলাকায় এলপি গ্যাসের খুচরা বিক্রেতাদের দোকান বন্ধ। কোথাও দোকান খোলা পাওয়া গেলেও গ্যাসের দাম প্রায় দ্বিগুণ। বিক্রেতারা বলছেন, সরবরাহ নেই। তাই দোকান বন্ধ। যারা দাম বেশি নিচ্ছেন তারা বলছেন, তারা পরিবেশকের কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে গ্যাস এনেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বাইরে বিভিন্ন জেলা-উপজেলায়ও একই অবস্থা।
আবাসিকে রান্নায় বেশি ব্যবহৃত হয় বেসরকারি পর্যায়ের ১২ কেজি এলপি গ্যাসের (এলপিজি) সিলিন্ডার।
গত রোববার জ্বালানি খাতের মূল্য নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১,৩০৬ টাকা। গত ডিসেম্বর মাসে নির্ধারিত দাম ছিল ১,২৫৩ টাকা। তবে ডিসেম্বরজুড়েই বাজারে ১২ কেজি সিলিন্ডারের দাম অনেক বেশি ছিল।
সরেজমিন ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত জুমুয়াবার থেকে রোববার বিকেল পর্যন্ত ১২৫৩ টাকার এই সিলিন্ডার স্থানভেদে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি রাখার তথ্য পাওয়া গেছে।
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি বা এলপি গ্যাস) ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজারের কম হওয়া উচিত বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গত বছর অক্টোবরে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, দাম কমানোর ক্ষেত্রে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি ও মুনাফা বাড়িয়ে অর্থপাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অতিরিক্ত দামের জন্য তিনি বিগত আওয়ামী লীগ সরকারের পাশাপাশি এ খাতের ব্যবসায়ীদেরও দায়ী করেছেন। তবে অন্তর্র্বতী সরকারও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি।
অনুসন্ধানে দেখা গেছে, সরকার নির্ধারিত দামে কখনোই এলপিজি সিলিন্ডারের গ্যাস কিনতে পাওয়া যায় না। খুচরায় অন্তত ২শ’ টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের। তবে গত দুই সপ্তাহ ধরে আরও বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা।
অনেক জায়গায় আবার বাড়তি দাম দিয়েও সিলিন্ডার মিলছে না। এতে বাসাবাড়িতে খাবার রান্না করা নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এলপিজি ব্যবহারকারীরা। পাইপলাইনের গ্যাস নেই কিংবা চাপ না থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানেই অনেকে এলপিজি ব্যবহার করে থাকেন। হঠাৎ করে সংকট ও দাম বেড়ে যাওয়ার বিষয়ে খুচরা বিক্রেতারা ডিলারদের দোষ দিচ্ছেন। এর বিপরীতে এলপিজি পরিবেশক ও অপারেটরগুলোর সংগঠনের তরফে দাবি করা হয়েছে, গত মাসে (ডিসেম্বরে) আমদানি কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
এলপিজি ব্যবসায়ী ও এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ বলেন, মাসে গড়ে এক লাখ ৩০ হাজার থেকে ৪০ হাজার টন এলপিজি আমদানি হলেও ডিসেম্বরে তা নেমেছে প্রায় ৯০ হাজার টনে। এতে সরবরাহ কমে গেছে।’ তবে তার দাবি, তারা পরিবেশকদের কাছে বিইআরসি নির্ধারিত দামেই সরবরাহ করছেন। খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধির দায় তাদের নয়।
পাইপলাইনেও গ্যাস কম :
ঢাকার অনেক আবাসিক এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। রাজধানীর রামপুরার বাসিন্দা তানভীর উল ইসলাম জানান, জুমুয়াবার (গত) সকাল থেকেই তার বাসায় গ্যাসের চাপ একদমই নেই।
মগবাজার নয়াটোলার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, শীত আসার পর প্রায়ই গ্যাসের চাপ কমে যায়। এতে রান্না করা মুশকিল হয়ে পড়ে। বাধ্য হয়ে তিনি বাসায় এলপিজি সিলিন্ডার রাখেন।
ভোক্তারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে কখনোই এলপিজি গ্যাস কিনতে পারেন না তারা। তাদের ভাষ্য, এ খাতের ব্যবসায়ী, পরিবেশক ও দোকানদারদের কাছে সবসময়ই গ্রাহকরা জিম্মি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড় -চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












