দেড় বছর আগে মৃত্যু হওয়া শিক্ষক ‘সহকারী প্রিজাইডিং অফিসার’
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জামালপুর সংবাদদাতা:
দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন দেড় বছর আগে মারা যাওয়া এক মাদ্রাসা শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে আব্দুল করিম ওই শিক্ষকের নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়।
আলোচনায় আসা আব্দুল করিম চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট তিনি মারা যান। দেড় বছর আগে আব্দুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার শফিউল আলম।
এদিকে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারি করা চিঠি, যার ‘সূত্র নং: ১৭,০০,০০০০,০৩৪.৩৬.০১০.২৫-৪৫০’-তে জানা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রেরণ করা হয়। এতে ২৮০ নম্বর ক্রমিকে আব্দুল করিমের নাম দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে ওই মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকুন্ডে গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী গ্রেফতার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চুরির অভিযোগে মারধর, ‘অপমান সইতে না পেরে’ অটোচালকের বিষপান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন, ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাড়তে পারে ঈদের ছুটি, প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোশের আড়ালে এক মহা দুর্নীতিবাজ গভর্নর -‘নগদ’ ধ্বংসের নেপথ্যে বিতর্কিত ভূমিকা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)