দেশ ভাসছে গ্যাসের ওপর -মেনন
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। তবে এত গ্যাসের মজুতের পরও কেন রফতানি করা সম্ভব হচ্ছে না, সেটি ভাববার বিষয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনের এটিএম শামসুল হক হলে ‘জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন’ শীর্ষক নাগরিক সভায় এ কথা বলেন তিনি। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মেনন বলেন, দেশে যে পরিমাণ গ্যাসের মজুত আছে তাতে অনায়াসে রফতানি করা সম্ভব। এর জন্য যথাযথ উদ্যোগ নেয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি সোর্স থাকা সত্ত্বেও আমরা সব জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে ফেলেছি। সেসব সোর্সকে কাজে লাগিয়ে দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা যেতে পারে।
বেশ কয়েক বছর আগে দেশের ভৌগোলিক অবস্থানে সমুদ্রসীমা বৃদ্ধি পেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এর ফলে গ্যাসক্ষেত্র বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এখনও সেটি করা সম্ভব হয়নি।
জ্বালানি উৎপাদন করতে পারলেও ব্যবহার করা যাচ্ছে না বলেও জানান মেনন। তিনি বলেন, দেশে জ্বালানি উৎপাদন ১২ ভাগ হওয়ার পরও ৭ ভাগ সরবরাহ হচ্ছে। পাশাপাশি করা হচ্ছে আমাদানিও। এ ছাড়া সম্প্রতি আদানি থেকেও বিদ্যুৎ আমদানির কথা জানান মেনন।
এদিকে সরকার বেশ কয়েকটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসক্ষেত্র বের হলেও কেন আমরা তা ব্যবহার করতে পারছি না, সেটি যাচাই করা প্রয়োজন। এত গ্যাসক্ষেত্র থাকার পরও গ্যাসের জন্য যেখানে মূল্য দিতে হতো ১ টাকা, সেখানে দিতে হচ্ছে ৮৩ টাকা। এ বিশাল দামের দায়ভার সাধারণ জনগণের ওপরেই পড়ছে।
এ সময় দেশে বিদ্যমান সৌরবিদ্যুৎ দিয়ে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন খুব ভালোভাবেই সম্ভব বলে মন্তব্য করেন মেনন। তিনি বলেন, দেশে সৌরবিদ্যুৎ ও অন্যান্য খাত থেকে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো সম্ভব। তবে লুণ্ঠন বৃদ্ধির মনোভাবের জন্য জ্বালানি খাতে বিরূপ প্রভাব পড়ছে। এখন ‘উৎপাদন আছে কিন্তু খাম্বা নেই’ এই পরিস্থিতিটাই দেখা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)