দেশে সুতা আমদানি বেড়েছে, সিংহভাগ এসেছে ভারত থেকে
, ০১ লা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
স্থানীয় পোশাক রপ্তানিকারকরা বলছেন, গত বছর পশ্চিমা বাজারে তৈরি পোশাকের রপ্তানি বাড়ায় বেশি সুতা আমদানি করেছে বাংলাদেশ।
তৈরি পোশাকের বাজারে প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে থাকতে, সময়মতো রপ্তানি চালান সরবরাহ করতে ভারত থেকে সুতা আমদানির দিকে ঝুঁকেছে বাংলাদেশ। এছাড়া দেশের সুতার মিলগুলো অপর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সঙ্গে লড়াই করছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ১২ লাখ ১৫ হাজার টন সুতা আমদানি করেছে, যা ২০২৩ সালের নয় লাখ ২৪ হাজার টন থেকে ৩১.৪৫ শতাংশ বেশি।
মোট আমদানির পরিমাণ ছিল ৩০০ কোটি ডলার, যার ৯৫ শতাংশ এসেছে ভারত থেকে।
এছাড়া গত বছরের আগস্টে দেশের পট পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিতিশীলতা ও শ্রমিক অসন্তোষের সময় অনেক মিল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সুতা ও ভারত থেকে আমদানি করা সুতার মধ্যে প্রতি কেজিতে দামের পার্থক্য ২০ থেকে ২৫ সেন্ট। এতে পোশাক রপ্তানিকারকরা দেশে উৎপাদিত
সুতার চেয়ে ভারত থেকে আমদানি করা সুতার ওপর বেশি উৎসাহী হয়ে উঠেছেন।
মালেক স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মতিন চৌধুরী বলেন, 'দেশি সুতার চেয়ে আমদানি করা সুতার দাম কম। তাছাড়া দেশের সুতা খাত বেশ কয়েক বছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহে ভুগছে। এতে উৎপাদন ক্ষমতা কমেছে।
তার ভাষ্য, এই পরিস্থিতির মধ্যেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সরকার গ্যাসের দাম ১৫০ শতাংশ বাড়ায়, এতে দেশে সুতার উৎপাদন খরচ বেড়ে যায়।
'এছাড়া গত বছরের রাজনৈতিক ও শ্রমিক অস্থিরতার কারণে মিল মালিকরা এক মাসেরও বেশি সময় ধরে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল,' বলেন তিনি।
তিনি মন্তব্য করেন, বাংলাদেশ সরকার টেক্সটাইল ও পোশাকের ওপর প্রণোদনা কমানোর ফলে সুতা উৎপাদনও প্রভাবিত হয়েছে। অন্যদিকে ভারত সরকার টেক্সটাইল ও পোশাক ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরণের নগদ প্রণোদনা বাড়িয়েছে। তাই ভারত বাংলাদেশের চেয়ে অনেক কম দামে সুতা সরবরাহ করতে পারে। ব্যবসায়ীদের জন্য উৎপাদন খরচ অনেক গুরুত্বপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)