দাফনের ৬ মাস পর লাশ উত্তোলনে পরিবারের আপত্তি
, ০১ লা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঝালকাঠি সংবাদদাতা:
আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের প্রায় ছয় মাস পর কবর থেকে লাশ উত্তোলনের জন্য পুলিশ আসলে আপত্তি দিয়েছে নিহতের পরিবার। গতকাল জুমুয়াবার বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ।
পুলিশ জানায়, ৫ আগস্ট ঝালকাঠির রুবেল তালুকদার ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয়। পরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই রুবেলের মরদেহ তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকায় নিয়ে দাফন করে তার পরিবার। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহত রুবেলের চাচাতো ভাই খলিলুর রহমান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ঢাকা সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে মরদেহের ময়নাতদন্ত করতে আদালতে আবেদন জানায়। আবেদনের পরে আদালত অনুমতি দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে মরদেহ উত্তোলন করতে রুবেলের গ্রামের বাড়িতে গেলে মামলার বাদী ও শহীদ রুবেলের পরিবারের লোকজন আপত্তি জানায়।
শহীদ রুবেল তালুকদারের ছোট বোন লিজা খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করতে প্রশাসন আসছিল। কিন্তু আমার ভাইয়ের লাশ কবর থেকে উত্তোলন করতে দেব না। কারণ, কবর থেকে মরদেহ উত্তোলন দ্বীন ইসলাম বিরোধী। তাছাড়া আমার ভাই একজন শহীদ। কবর থেকে মরদেহ উত্তোলন করলে শহীদের অমর্যাদা হতে পারে।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেছে, নিহতের পরিবার আপত্তি করায় লাশ উত্তোলন করা হয়নি। এখন বিষয়টি আদালতকে অবহিত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)