সম্পাদকীয়-২
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৪৪% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
সরকারের উচিত, দেশের মানসিক চিকিৎসা ব্যবস্থায় উন্নত করা এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা।
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মানসিক রোগে বছরে পৃথিবীতে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশেও নানা কারণে মানসিক রোগে আক্রান্তের হার বাড়ছে। বর্তমানে ২০ ভাগ বা প্রায় ৫ কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত। দেশে প্রায় ১২ শতাংশ শিশুও মানসিক সমস্যায় ভুগছে।
‘মানসিক অসুস্থতা’ কথাটি শুনলে বাংলাদেশের মানুষ বিচিত্র প্রতিক্রিয়া দেখায়। মানসিকভাবে অসুস্থ মানুষদের প্রতি এ দেশের মানুষের দৃষ্টিভঙ্গি রীতিমতো অমানবিক, নিষ্ঠুর ও আঁতকে ওঠার মতো। এখানে মানসিকভাবে অসুস্থ মানুষদের ‘পাগল’ মনে করা হয়। অথচ, মানসিক রোগ জ্বর, সর্দি, যক্ষা, টাইফয়েড বা ক্যান্সারের মতোই একটি রোগ। সমস্যা হলো- এ দেশের মানুষ মানসিক রোগকে কোনো রোগ বলে মনেই করে না। মানসিকভাবে অসুস্থ মানুষদের প্রতি সহমর্মিতা দেখানোর তাগিদও বোধ করে না।
দুঃখজনক হলেও সত্য স্বাস্থ্য সেবা বর্তমান কলেবরে, দেশে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকমাত্র ২৬০ জন, প্র্যাকটিস করছে এমন সাইকোলজিস্টের সংখ্যা ৬০০-এর কাছাকাছি। ঢাকা এবং অন্যান্য কিছু শহরে মানসিক স্বাস্থ্য চিকিৎসার সুবিধাদি পাওয়া গেলেও বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী বিশাল জনগোষ্ঠী এ ধরনের সেবা ও সুবিধাদি খুব অল্প মাত্রায় ভোগ করে থাকে।
এর প্রমাণ এই খবর, দেশের ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছে, অথচ স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ ব্যয় হয় মানসিক স্বাস্থ্যের জন্য। অর্থাৎ ১০০ টাকা খরচ হলে মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় হয় মাত্র ৫০ পয়সা। এ ছাড়া, আমরা অনেকেই বুঝতে পারি না মানসিক সমস্যা কী এবং কীসে এর সমাধান? তাই দেশের প্রাপ্তবয়স্কদের ১৯ শতাংশ ও অপ্রাপ্তবয়স্কদের ১৩ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত।
সরকারের উচিত, দেশে অন্যান্য রোগের চিকিৎসা পদ্ধতিকে যেভাবে এগিয়ে নেয়া হচ্ছে ঠিক সেভাবেই মানসিক চিকিৎসাকেও চিকিৎসা খাতের মূল ধারায় নিয়ে আসতে হবে। পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে। মনোরোগ বিশেষজ্ঞদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। মানসিক বিশেষজ্ঞ তৈরিতে রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা প্রদান করতে হবে। গবেষণা করতে হবে। মানসিক চিকিৎসা ব্যবস্থাপনা সুশৃঙ্খল করে এর ব্যপ্তি শহর থেকে প্রত্যন্ত গ্রামেও পৌছাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আর সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে সার্বিকভাবে মানসিক রোগের হাক্বীকী চিকিৎসা এবং সমাধান বিদ্যমান। সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে একটি সুন্দর, পরিচ্ছন্ন জীবনযাপনকে মানসিক রোগের উত্তম চিকিৎসা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর সুন্দর ও পরিচ্ছন্ন জীবন তখনই সম্ভব যখন একজন মানুষ দ্বীন ইসলাম উনার কুদরতী এবং আধ্মাতিক বিষয়সমূহ সম্পর্কে অনুধাবন করতে পারবে। পবিত্র কুরআন শরীফ উনার বহু আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি সরাসরি বা পরোক্ষভাবে মানসিক স্বস্তি এবং ধৈর্যের বিষয়টি উল্লেখ করেছেন। অতীত কালের বহু মুসলিম চিকিৎসক ও দার্শনিক মানুষের মানসিক রোগ-বালাইয়ের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তারা এই রোগ নির্ণয় ও নিরসনের উপায় নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। শুধু তা-ই নয়, পৃথিবীর প্রথম মানসিক হাসপাতাল মুসলমানরাই ১৮ শতকে প্রতিষ্ঠা করেন। তাই প্রচলিত চিকিৎসা উদ্যোগের আগে সম্মানিত দ্বীন ইসলাম উনার আলোকে মানসিক রোগ এবং সমস্যার সমাধানে সচেষ্ট হতে হবে সরকারকে। এতে প্রচলিত চিকিৎসা পদ্ধতির উদ্যোগগুলোও সহজ ও সম্ভব হবে। ইনশাআল্লাহ!
ছহিবে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র মাহে রমাদ্বান শরীফই পবিত্র যাকাত প্রদানের উৎকৃষ্ট সময়।
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ মহিমান্বিত ২৬শে রমাদ্বান শরীফ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মুত্বহহারাহ, মুত্বহহিরাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো ২৫শে রমাদ্বান শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বছরে গ্যাষ্ট্রিকের ঔষধ বিক্রি হচ্ছে ৭ হাজার কোটি টাকার উপরে দ্বীনি অভিজ্ঞ চিকিৎসক মন্তব্য করেছেন- গ্যাষ্ট্রিকের ঔষধের বিরুদ্ধে বলা ছদকায়ে জারিয়া একটু সচেতনতা আর হাতের কাছের পথ্যেই গ্যাষ্ট্রিক নির্মূল সম্ভব
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুবারক হো পবিত্র ২৩শে রমাদ্বান শরীফ! আজ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৈধ পথে বিদেশ গিয়ে ১০ বছরে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি দমনে পতিত সরকারের ন্যায় বর্তমান সব সরকারের নিষ্ক্রিয়তা- অতি নির্মম
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত সুমহান ২১ই রমাদ্বান শরীফ। যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বাড়লেও সুবিধার বাইরে ৭১ ভাগ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্রের যাঁতাকল থেকে জনগণকে বের করে না আনলে দেশ অবিলম্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাঁচতে হলে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই পাওয়া যাবে প্রকৃত নিরাপত্তা ও সফলতা ইনশাআল্লাহ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের কঠিন নীল নকশা- জাল টাকার প্রবেশ ঘটানো জাল টাকার বিস্তার রোধে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা দরকার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












