দেশে ভূভাগে এলএনজি টার্মিনাল করতে চায় চীন ও জাপানের দুই কোম্পানি
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি বিভাগ সূত্রে জানা গিয়েছে, স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণে দুটি কোম্পানির প্রস্তাবের মধ্যে চীনা প্রতিষ্ঠানটির প্রস্তাব এরই মধ্যে পিপিপি কর্তৃপক্ষের কাছে মূল্যায়নের জন্য দেয়া হয়েছে।
দেশে স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী হয়ে উঠেছে চীন ও জাপানের দুটি কোম্পানি। এরই মধ্যে কোম্পানি দুটির পক্ষ থেকে স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিনির্ধারকদের কাছে চিঠির মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। কোম্পানি দুটি হলো চীনভিত্তিক চায়না ন্যাশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল করপোরেশন লিমিটেড (সিএনসিইসি ইন্টারন্যাশনাল) ও জাপানভিত্তিক জেরা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য চীন ও জাপানের দুটি কোম্পানি প্রস্তাব দিয়েছে। চীনা কোম্পানির দেয়া প্রস্তাব বিস্তারিত আলোচনার জন্য এরই মধ্যে পিপিপি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আর জেরার প্রস্তাব বেশ কয়েক দিন আগে পেয়েছি। আমরা সেগুলো বিশ্লেষণ করছি। পিপিপি ভিত্তিতে স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এ প্রকল্প নিয়ে এগোনো হবে।’
স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণে পিপিপি প্রক্রিয়া নিয়ে এগোচ্ছে পেট্রোবাংলার সাবসিডিয়ারি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। তবে সরকার প্রকল্পটি জিটুজি ভিত্তিতে করতে চাইলে পরবর্তী সময়ে আরপিজিসিএল সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেবে বলে জানিয়েছেন কোম্পানিটির শীর্ষ নির্বাহীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)